ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৩ জুন ২০২৬
তাজা খবর
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম

সুন্দরবনের কোলঘেঁষা মোরেলগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দক্ষিণাঞ্চল প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:৫৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ৯ বার পঠিত
দক্ষিণাঞ্চল প্রতিনিধি :: সুন্দরবনের কোলঘেঁষা বাগেরহাটের প্রত্যন্ত উপজেলা মোরেলগঞ্জে গিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে সংগঠনটির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। একইসঙ্গে সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে অনুষ্ঠিত হয়েছে প্রশিক্ষণ কর্মশালা-২০২৬। সাংবাদিকতার নীতি-নৈতিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, তথ্য যাচাই এবং আধুনিক ডিজিটাল সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক নেতৃবৃন্দ ও সুধীজনদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টায় মোরেলগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় সাংবাদিক সংস্থার মোরেলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার এবং জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতি-নির্ধারণ পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন। জাতীয় সাংবাদিক সংস্থার মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম. এ. জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন শাখার সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম। এ সময় বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম (টিটো) এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. নুরনবী সোহেল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন, পিরোজপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হাসান মামুন, মোরেলগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, সংগঠনের উপদেষ্টা ডা. এ কে এম নজরুল ইসলাম ফারুকী, প্রভাষক জসিম উদ্দিন শাহীনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং জাতীয় ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করা হয় এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মারক উপহার হিসেবে প্রিন্টেড মগ প্রদান করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, গণতন্ত্র, সুশাসন ও সমাজ উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান। তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান যুগে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, তথ্য যাচাই, নৈতিকতা চর্চা এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই। বক্তারা আরও বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও অনিয়ম তুলে ধরার পাশাপাশি ইতিবাচক পরিবর্তন সাধনেও গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং দক্ষ সংবাদকর্মী হিসেবে গড়ে উঠতে সহায়ক ভূমিকা রাখবে। পরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে সদস্যদের জন্য প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কর্মশালায় সাংবাদিকতার নীতি-নৈতিকতা, তথ্য যাচাই পদ্ধতি, আধুনিক সংবাদ সংগ্রহ কৌশল, ডিজিটাল নিরাপত্তা, অনলাইন সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।অনুষ্ঠানের একপর্যায়ে জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে প্রধান অতিথি অধ্যক্ষ মো. আব্দুল আলিমের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত অতিথিরা করতালির মাধ্যমে তাঁকে অভিনন্দন জানান। সমাপনী বক্তব্যে সভাপতি এম. এ. জলিল জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ বছরের গৌরবময় পথচলার কথা তুলে ধরে সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করেন। পরে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এর পরে নেতৃবৃন্দ পিরোজপুর জেলায় পৌঁছালে সংগঠনের জেলা শাখার উদ্যোগে তাদের কে ফুলেল শুভেচ্ছা জানান।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সুন্দরবনের কোলঘেঁষা মোরেলগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০৮:৫৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬