ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ১৩ জুন ২০২৬
তাজা খবর
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
জনবান্ধব ও সৃজনশীল বাজেট ঘোষণায় উলিপুরে ছাত্রদলের স্বাগত মিছিল

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৭:০০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / ৮ বার পঠিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 49;

“গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায়” প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৬-২০২৭ অর্থবছরের জনবান্ধব ও সৃজনশীল বাজেট ঘোষণাকে স্বাগত জানিয়ে কুড়িগ্রামের উলিপুরে স্বাগত মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, উলিপুর উপজেলা ও পৌর শাখা।
শনিবার (১৩ জুন) বিকেল ৪টা ৩০ মিনিটে উলিপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুড়িগ্রাম-চিলমারী মহাসড়কের মধ্যবর্তী স্থান মসজিদুল-হুদা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রস্তাবিত বাজেটের ওপর একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন উলিপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রমজানুল হক রমজান এবং উলিপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মারুফ। এছাড়াও উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে গুরুত্ব দিয়ে প্রণয়ন করা হয়েছে। তারা বাজেটকে জনবান্ধব, উন্নয়নমুখী ও সৃজনশীল আখ্যা দিয়ে এর প্রতি সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তারা বলেন, শিক্ষা, কৃষি, কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা খাতকে অগ্রাধিকার দেওয়ায় সাধারণ মানুষ উপকৃত হবে।
বক্তব্যে নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, ঘোষিত বাজেট দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার পাশাপাশি তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন ও জনগণের জীবনমানের ইতিবাচক পরিবর্তন ঘটবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বক্তারা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানান এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
স্বাগত মিছিল ও পথসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, উলিপুর উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন। মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
আরও পড়ুন:


















