ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
লালপুরে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করেছে জামায়াত ও শিবির কর্মীরা

নাটোর জেলা প্রতিনিধি:
- সর্বশেষ পরিমার্জন: ০৮:৪২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / ৬ বার পঠিত

নাটোরের লালপুরে মাহামুদুল হাসান সুইট নামের বিএনপির এক কর্মীকে কুপিয়ে জখম করেছে জামায়াত ও শিবিরের কর্মীরা বলে অভিযোগ উঠেছে। এঘটনায় স্থানীয় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেন নাই বলে অভিযোগ করেন সুইটের পিতা মোঃ আব্দুস সামাদ। উপজেলার মাঝগ্রাম স্টেশন মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। সুইট উপজেলার মাঝগ্রাম গ্রামের মোঃ আবুস সামাদের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, ৪ মে ফুটবল খেলাকে কেন্দ্র করে মাঝগ্রাম স্টেশন মাঠে বিএনপির কর্মী মাহামুদুল হাসান সুইটের উপর স্থানীয় জামায়াত ও শিবির কর্মীরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। হামলা কারীরা হাসুয়া চাপাতি ও চাইনিজ কুড়াল সহ দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে সজ্জিত হয়ে সুইটের মাথায় ও পিঠে সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুইটকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সুইটের শরীরের বিভিন্ন স্থানে খত জাগায় ৪৭টি সেলাই দেওয়া হয়েছে। এবং তার ডান পায়ের হাঁটুর নিচে ভেঙে গেছে। সুইট ৭ দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে তার নিজ বাড়ীতে আছে। সুইটের স্বজনরা জানান, সুইটের উপর হামলার বিষয়ে স্থানীয় থানায় মামলা দিতে গেলে পুলিশ মামলা নেন নাই। পরে নাটোর আদালতে মামলা দায়ের করা হয়েছে। সুইটের স্বজনরা আরো জানান,দুয়ারিয়া ইউনিয়ন বিএনপির নেতা মোঃ জিন্নাহ কাজী জামায়াত ও শিবিরের পক্ষ নিয়েছেন বিষয়টি খুবই দুঃখজনক। এবিষয়ে বিএনপি নেতা মোঃ জিন্নাহ কাজী বলেন, মাহামুদুল হাসান সুইট বিএনপির সক্রিয় কর্মী। সে ধানের শীষের পক্ষে ভোট করছে। তিনি আরো বলেন, আমি জামায়াত ও শিবির কর্মীদের পক্ষ নিয়েছে এইটা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। এবিষয়ে মোঃ মাহমুদুল হাসান সুইটের পিতা মোঃ আব্দুস সামাদ বলেন, বিএনপির নেতা মোঃ জিন্নাহ কাজী জামায়াত ও শিবির কর্মীদের পক্ষ নিয়েছেন।
আরও পড়ুন:






















