ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

পিরোজপুরে যুবদল নেতাসহ দুজনের ওপর হামলার অভিযোগ, আটক ১

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৪২:১৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / ১৪ বার পঠিত

পিরোজপুর অফিস:: পিরোজপুরে জেলা যুবদলের এক নেতাসহ দুইজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহতদের পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (৩ জুন) রাত সাড়ে ৯ টার দিকে পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্যরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার এবং তার চাচাতো ভাই সাইফুল ইসলাম সরদার। সাইফুল ইসলাম সরদার স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক বলেও জানা গেছে। তারা উভয়েই মধ্যরাস্তা এলাকার বাসিন্দা। আহত রিয়াজ সরদারের অভিযোগ, রাতে তিনি ও তার চাচাতো ভাই এলাকায় অবস্থানকালে কয়েকজন ব্যক্তি সেখানে আওয়ামী লীগের স্টিকার লাগানোর চেষ্টা করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হলে একপর্যায়ে তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে তারা দুজন আহত হন। তিনি আরও জানান, তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা শেখ ইমরান শুভ নামে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। জেলা যুবদলের সদস্যসচিব এমদাদুল হক মাসুদ বলেন, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা প্রয়োজন। অন্যথায় জেলা যুবদল কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। এ ঘটনার নিন্দা জানিয়ে জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত বলেন, দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত। তা না হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে হেফাজতে নিয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে যুবদল নেতাসহ দুজনের ওপর হামলার অভিযোগ, আটক ১

সর্বশেষ পরিমার্জন: ১১:৪২:১৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬