ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার 

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:৫৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / ৫ বার পঠিত
ময়মনসিংহের গৌরীপুরে ব্রহ্মপুত্র নদে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর মো. মোকরামিন হাসান রাফি (২৫) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বয়রা বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদের বয়রা ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোকরামিন হাসান রাফি উপজেলার বয়রা এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও পরিবার জানান, বুধবার বিকেল ৩টার দিকে তিন বন্ধুর সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যান রাফি। একপর্যায়ে তারা সাঁতরে নদীর গভীর পানিতে চলে যান। পরে দুই বন্ধু সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও রাফি স্রোতের টানে পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। তবে সেদিন তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিন বৃহস্পতিবার সকালে পুনরায় অভিযান শুরু করলে বয়রা ঘাট এলাকা থেকে রাফির মরদেহ উদ্ধার করা হয়।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তবে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার 

সর্বশেষ পরিমার্জন: ০৮:৫৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬