ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
জামালপুরের ইসলামপুর থেকে ঢাকায় স্পেশাল ক্যাটল ট্রেন, স্বস্তিতে ব্যবসায়ীরা

আবিদ হাসান, ইসলামপুর:
- সর্বশেষ পরিমার্জন: ০৬:১৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- / ২০ বার পঠিত

ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ঢাকায় কোরবানির পশু পরিবহনের জন্য জামালপুরের ইসলামপুর থেকে বিশেষ ‘ক্যাটল ট্রেন’ চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। কম খরচে দ্রুত ও নিরাপদে পশু পরিবহনের সুযোগ থাকায় এবং পথে চাঁদাবাজির ঝামেলা না থাকায় খামারি ও ব্যবসায়ীদের কাছে এই ট্রেন এখন প্রধান ভরসা হয়ে উঠেছে। শুক্রবার (২২ মে) দুটি এবং শনিবার (২৩ মে) একটি ট্রেন ঢাকায় পৌঁছাবে। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ইসলামপুর থেকে প্রথম ক্যাটল ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করবে। প্রতিটি ট্রেনে ২৫টি করে ওয়াগন থাকছে, যার প্রতিটিতে ১৬টি করে গরু নেয়া হবে। সে হিসেবে একটি ট্রেনে প্রায় ৪০০টি গরু পরিবহন করা সম্ভব। প্রতিটি গরুর ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ৫০০ টাকা।এবারের ঈদে তিনটি ট্রেনে মোট ৭৫টি ওয়াগন বরাদ্দ দেয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় ১২০০ গরু এই স্পেশাল ট্রেনগুলোর মাধ্যমে ঢাকায় আনা হবে।
গরু ব্যবসায়ী ও খামারিরা জানান, সড়কপথে ট্রাকে করে গরু পরিবহনে ভাড়া ও ভোগান্তি—দুটোই বেশি। রাস্তায় যানজট, চাঁদাবাজি এবং দুর্ঘটনার মতো বড় ঝুঁকি থাকে। সেই তুলনায় ট্রেনে অনেক কম খরচে ও স্বাচ্ছন্দ্যে গরু হাটে পৌঁছানো সম্ভব হচ্ছে।তবে ঢাকায় হাট শেষে অবিক্রীত গরু যাতে সহজে এলাকায় ফিরিয়ে আনা যায়, সেজন্য একটি ফিরতি ট্রেনের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। ইসলামপুর রেলওয়ে স্টেশন মাস্টার শাহীন মিয়া জানান, ক্যাটল ট্রেনের সবগুলো ওয়াগন এরই মধ্যে বুকিং হয়ে গেছে। ব্যবসায়ীদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং ট্রেনের ধারণক্ষমতার তুলনায় গরু পরিবহনের চাহিদা আরও অনেক বেশি বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন:























