উদ্বোধনের আগেই ভাঙছে সংযোগ সড়ক
মেয়াদের পর মেয়াদ শেষ, তবু শেষ হয়নি গৌরীপুরে সেতুর কাজ

- সর্বশেষ পরিমার্জন: ০৫:২৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / ২৪ বার পঠিত

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের শিবপুরুবলুহা সড়কে একটি সেতুর নির্মাণকাজ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে| নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রকল্পের কাজ শেষ হয়নি| উল্টো উদ্বোধনের আগেই সেতুর দুই পাশের সংযোগ সড়কে ভাঙন ও ধস দেখা দিয়েছে| স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে সড়কটি সেতু থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যেতে পারে|
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ২০২২-২৩ অর্থবছরে বলুহা খালের ওপর ১৫ মিটার ˆদর্ঘ্যের এই সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়| প্রাক্কলন মূল্য ৯৭ লক্ষ ৩৮ হাজার ৫৩০ টাকা ব্যায়ে ১৫ মিটার ˆদর্ঘ্যের গার্ডার সেতু নির্মাণের কাজটি পেয়েছে মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ|
নথিপত্র অনুযায়ী, ২০২৩ সালের ৫ এপ্রিল কার্যাদেশ দেওয়ার পর ২০ জুন কাজ শুরু হয়| ওই বছরের ডিসে¤^রের মধ্যেই নির্মাণ কাজ শেষ করার কথা ছিল| তবে কয়েক দফা সময় বাড়িয়েও কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান|
সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে, ড্রাম শেডের গাইডওয়াল সরে যাওয়ার ফলে রাস্তার দুই পাশের মাটি ধসে পড়েছে| একই সাথে ভেঙে গেছে রাস্তার ইটের সলিংও| গাইডওয়ালটি ধসে পড়ার কারণে রাস্তার দুই পাশের নিরাপত্তা বেষ্টনী পুরোপুরি ভেঙে পড়েছে, যার ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা|
অন্যদিকে, কার্যাদেশের শর্ত সরাসরি লঙ্ঘন করেছে প্রতিষ্ঠানটি| চুক্তির শর্ত অনুযায়ী, সাইট বুঝে নেওয়ার আগেই প্রকল্প এলাকায় কাজের বিবরণ স¤^লিত সাইন-বোর্ড স্থাপনের বাধ্যবাধকতা থাকলেও বাস্তবে তার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি| ফলে সাধারণ মানুষের কাছে প্রকল্পের ব্যয় ও সময়সীমা অজানা রয়ে গেছে| কাজ শুরু করার আগে সাইট অফিস, লেবার শেড এবং ইটের খোয়া ভেজানোর জন্য পানির চৌবাচ্চা ও সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা সম্পূর্ণ উপেক্ষা করেছে| কোনো প্রকার সাইট অফিস বা চৌবাচ্চা ছাড়াই অপরিকল্পিতভাবে কাজ পরিচালনা করা হচ্ছে, যা কাজের গুণগত মানকে প্রশ্নবিদ্ধ করছে|
বলুহা গ্রামের বাসিন্দা মঞ্জুরুল হক বলেন, কাজের শুরু থেকেই আমরা অনিয়মের প্রতিবাদ করেছিলাম| এখন সামান্য বৃষ্টিতেই রাস্তা ভেঙে যাচ্ছে| দ্রুত ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের দুর্ভোগের শেষ থাকবে না|
শিবপুর গ্রামের বাসিন্দা অঞ্জনা রানী জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত স্কুল-কলেজের শিক্ষার্থী যাতায়াত করে| বর্ষায় সড়কটি বিচ্ছিন্ন হয়ে গেলে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া বন্ধ হয়ে যাবে|
এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ এর ¯^ত্বাধিকারী মো. সাইফুল ইসলাম বলেন, বর্ষার কারণে কাজের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়েছে| বর্তমানে সেতুর পাশের কিছু মাটি সরে গেছে, বিষয়টি তিনি সরেজমিনে পরিদর্শন করেছেন| তবে প্রয়োজনীয় মাটি না পাওয়ায় কাজ সম্পন্নে বিল¤^ হচ্ছে| দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করা হবে বলেও তিনি জানান|
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলাল উদ্দীন বলেন, সেতুটি আমি পরিদর্শন করেছি| ঠিকাদার এখনো চূড়ান্ত বিল পাননি| কাজ যথাযথভাবে সম্পন্ন না করলে তাঁকে বিল দেওয়া হবে না| প্রয়োজনে কার্যাদেশ বাতিল করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে|
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা জানান, বিষয়টি আমি অবগত আছি| কাজটি পরিপূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ঠিকাদার কোনো বিল পাবেন না|
উলেখ্য, এই সেতুটির একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে| ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ঈশ্বরগঞ্জে পাকিস্তানি বাহিনীর ক্যাম্পে আক্রমণ করতে গিয়ে মুক্তিযোদ্ধারা এই স্থানের পুরোনো সেতুটি ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছিলেন| দীর্ঘ সময় পর সেখানে নতুন সেতু নির্মিত হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রত্যাশা ছিল|


















