ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী

অপু দাস,
- সর্বশেষ পরিমার্জন: ০৭:০০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / ৮ বার পঠিত

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১ হাজার ২৩৭ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে রাসিকের ১ হাজার ২৩৭ জন পরিচ্ছন্নতাকর্মীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৬১ লাখ ৮৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতেই রাজশাহীবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন রাসিক প্রশাসক।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর এই ঈদ উপহার শুধু আর্থিক সহায়তা নয়, এটি তাদের পরিশ্রম, দায়িত্ববোধ ও অবদানের স্বীকৃতি। তিনি বলেন, নগরীকে পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করেন। তাদের এই শ্রমের মূল্যায়নে সরকারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ, কৃষি ঋণ মওকুফ, খাল পুনঃখনন, ইমাম ও মোয়াজ্জিমদের ভাতা প্রদানসহ বিভিন্ন প্রতিশ্রুতির বাস্তবায়নের কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের কল্যাণে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
কোরবানির বর্জ্য অপসারণ বিষয়ে রাসিক প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের পরিকল্পনা থাকলেও রাজশাহী মহানগরীতে ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যেই সব বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, ঈদের দিন তিনি নিজেই মাঠে থেকে কার্যক্রম তদারকি করবেন।
তিনি আরও জানান, ঈদকে কেন্দ্র করে নগরীতে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রথমবারের মতো নগরবাসীর মাঝে কোরবানির মাংস সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য পরিবেশবান্ধব ব্যাগ এবং ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে। পাশাপাশি কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় লবণ সরবরাহ, যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশকে সহযোগিতা এবং ঈদে ঘরমুখো যাত্রীদের সহায়তায় বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ঈদ উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন পরিচ্ছন্নতাকর্মীরা। পরিচ্ছন্নতাকর্মী সোনালী, ছাবেরা ও কহিনুর বেওয়া বলেন, প্রধানমন্ত্রীর এই উপহার তাদের ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। তারা জানান, এই টাকা দিয়ে পরিবারের সদস্যদের জন্য ঈদের কেনাকাটা করতে পারবেন।
পরিচ্ছন্নতাকর্মী রুমন আলী বলেন, ঈদের আগে এই সহায়তা পেয়ে পরিবারের সবাই অনেক খুশি। এতে ঈদের আনন্দ আরও বেড়ে গেছে। তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দীর্ঘদিন ধরে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে দায়িত্ব পালন করা হাশেম আলী বলেন, চাকরি জীবনে আগে কখনো এভাবে ঈদ উপহার পাননি। তিনি বলেন, এই সহায়তা সংসারের প্রয়োজন মেটাতে কাজে লাগবে এবং সন্তানদের জন্য নতুন পোশাক কিনতে পারবেন।
পরিচ্ছন্নতাকর্মী মোঃ সাইফুল ইসলাম বলেন, এই সহায়তা শুধু অর্থ নয়, এটি তাদের কাজের প্রতি সম্মান ও স্বীকৃতি। তিনি বলেন, পরিচ্ছন্ন নগরী গড়তে তারা সবসময় দায়িত্বশীলভাবে কাজ করে যাচ্ছেন এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সবাই একসঙ্গে কাজ করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ মো. মামুন। এ সময় উপস্থিত ছিলেন রাসিকের সচিব সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, জয়নাল আবেদীন শিবলী, মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ রাসিকের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ওয়ার্ড সচিব, পরিচ্ছন্ন বিভাগের সদস্য এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।
আরও পড়ুন:


















