ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

ইসলামপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

​আবিদ হাসান, ইসলামপুর:
  • সর্বশেষ পরিমার্জন: ০১:১৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / ১২ বার পঠিত

‎শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরের ইসলামপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সকালে ইসলামপুর অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। ‎​ইসলামপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি এ. ই. সুলতান মাহমুদ বাবু। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আজমউদৌল্লাহ পালোয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মাহমুদ হাসান কবির মঞ্জিল। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসিদা শাফিজ বিন্তী। ‎​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম নবাব, সহ-সভাপতি এ কে এম শহিদুর রহমান, ইসলামপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রেজাউল করিম ঢালী, সাবেক ইসলামপুর উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহাম্মেদ বিপুল মাস্টার এবং সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান।

‎​বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন ও দেশ গঠনে তার অবদানের কথা স্মরণ করে স্মৃতিচারণ করেন। আলোচনা সভা শেষে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং সাবেক প্রয়াত  প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত  কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ইসলামপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

সর্বশেষ পরিমার্জন: ০১:১৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬