লালপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

- সর্বশেষ পরিমার্জন: ০৪:১৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- / ১১ বার পঠিত

নাটোর লালপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহ। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সভা কক্ষে এই সভা হয়। লালপুরের উন্নয়ন ও সমস্যা সহ আইন শৃঙ্খলার বিষয় তুলে ধরেন সংবাদকর্মীরা। এসময় বক্তারা বলেন, উপজেলা বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা বেড়ে চলেছে।
এছাড়া চুরি ও ডাকাতি সহ ছিনতাই বেড়ে গেছে। থানা পুলিশ কিছু মাদকসেবীকে আটক করলেও মাদক ব্যবসায়ীদের আটক করেছে না। মাদক ব্যবসায়ী ও ইমো হ্যাকারদের সাথে পুলিশের সখ্যতার কারণে আড়ালে থেকে যাচ্ছে মাদক ব্যবসায়ী ও ইমো হ্যাকার চক্রের গডফাদাররা। সংবাদকর্মী আরো বলেন, বৃষ্টি হলে লালপুর বাজারে ভিতরে হাঁটু পানি জমে থাকে।
এজন্য ব্যবসায়ী সহ ক্রেতাদের দুর্ভোগ পোহাতে হয়। এবং সবজি ও মাছ ব্যবসায়ীরা বাজারের ভিতরে দোকান না বসিয়ে রাস্তার পাশে দোকান বসাছেন। এই কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হচ্ছে। অবিলম্বে লালপুর বাজারের ভিতরের রাস্তা সহ অবকাঠমো উন্নয়ন করে সমস্যা সমাধান করতে হবে। এছাড়া লালপুরে একটি আধুনিক বাস টার্মিনাল ও সড়ক পারাপারের জন্য ফুটওভারব্রিজ নির্মাণের দাবি জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন লালপুর থানার কেন্দ্রীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইমাম হাসান মুক্তি, লালপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মোজাম্মেল হক,মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম সেলিম,
উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সালাউদ্দিন, থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একে আজাদ সেন্টু, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃমোস্তাফিজুর রহমান রতন, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুল মোত্তালেব রায়হান,সাংবাদিক মোঃ আলাউদ্দিন জালাল, আব্দুর রশিদ,এহসানুল করিম তুহিন, মো: মহব্বত আলী, আশীষ কুমার সুইট, মোঃ সজিবুল ইসলাম হৃদয়, মোঃ আব্দুল জব্বার সুজন, মোঃ তুষার ইমরান,মোঃ আনোয়ার হোসেন বকুল প্রমুখ।




















