ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ ২ জন ও গাঁজা সেবনরত ১ জন গ্রেফতার

রাসেল রানা বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • / ১০ বার পঠিত
রংপুর মহানগরীতে মাদকবিরোধী অভিযানে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারি ও গাঁজা সেবনরত একজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে মোট ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) সূত্রে জানা যায়, পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের নির্দেশনায় নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিসি (ডিবি) সনাতন চক্রবর্তীর তত্ত্বাবধানে ডিবির একটি চৌকস দল পৃথক অভিযান পরিচালনা করে।
গত ১ জুন তাজহাট থানাধীন তাজহাট মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হাফিজুর (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি তাজহাট আমলাপট্টি এলাকার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে হালকা কমলা রঙের ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই দিন রাতে কোতয়ালী থানার সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজা সেবনরত অবস্থায় মো. হাসিবুর রহমান (৩৫) নামে একজনকে আটক করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পরবর্তীতে কোতয়ালী থানাধীন বেতপট্টি-গোমস্তাপাড়া সড়কে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রঞ্জু মিয়া (৩০) নামে আরেক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকেও হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের পৃথক এসব অভিযানে মোট ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাইসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ ২ জন ও গাঁজা সেবনরত ১ জন গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন: ০৪:০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬