ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৩ জুন ২০২৬
তাজা খবর
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পবা-মোহনপুরে বৃক্ষরোপণ

অপু দাস, রাজশাহী
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:১৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ১৩ বার পঠিত
অপু দাস, রাজশাহী:   দেশব্যাপী পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে গৃহীত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলায় ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৩ জুন) উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে দুই উপজেলার পরিষদ চত্বরে ফলজ, বনজ ও ভেষজ প্রজাতির বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।
জানা যায়, দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং জনগণের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় পর্যায়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। শনিবার সকালে কক্সবাজারের চকরিয়ায় প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সারা দেশে এ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনের পরপরই দেশের বিভিন্ন জেলার মতো রাজশাহীতেও কর্মসূচি শুরু হয়।
পবা ও মোহনপুর উপজেলায় আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং উপস্থিত নেতাকর্মী, কর্মকর্তা ও সাধারণ মানুষের সঙ্গে কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য শফিকুল হক মিলন বলেন, দেশের পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে, বিশুদ্ধ বাতাস নিশ্চিত করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে। এর অংশ হিসেবে চলতি বছরে পাঁচ কোটি গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি গাছ বড় হতে সময় লাগে, তাই রোপণের পর তা সংরক্ষণ ও পরিচর্যার দায়িত্ব সবাইকে নিতে হবে। বৃক্ষ শুধু পরিবেশকে সুরক্ষিত রাখে না, মানুষের খাদ্য, ওষুধ, কাঠ এবং অক্সিজেনের চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন, মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার, পবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, মোহনপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, পবা উপজেলা বন কর্মকর্তা আব্দুল মান্নান এবং মোহনপুর উপজেলা বন কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান, সংগঠনটির প্রচার সম্পাদক মাসুদ পারভেজ, মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব অর রশিদ, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বৃক্ষরোপণ কার্যক্রম শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ পরিচালনায় সফলতা কামনা করে মোনাজাত করা হয়।
আয়োজকরা জানান, শুধু সরকারি উদ্যোগ নয়, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই এ কর্মসূচি সফল করা সম্ভব। পরিবেশবান্ধব ও সবুজ বাংলাদেশ গঠনের লক্ষ্যে আগামী দিনগুলোতেও বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পবা-মোহনপুরে বৃক্ষরোপণ

সর্বশেষ পরিমার্জন: ০৬:১৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬