ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৩ জুন ২০২৬
তাজা খবর
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম

মহম্মদপুরে পিএফএস কংগ্রেস অনুষ্ঠিত, উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ

ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা)
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ২৮ বার পঠিত
ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা):   মাগুরার মহম্মদপুর উপজেলায় পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) কংগ্রেস এবং উদ্যোক্তাদের মাঝে ১ কোটি ৬০ লাখ টাকার ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন ২০২৬) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে কৃষক, সমবায়ী সদস্য, জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রি। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা পিজুস রায়।
স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা পিজুস রায় বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং নিরাপদ ও লাভজনক কৃষি উৎপাদন নিশ্চিত করতে পার্টনার ফিল্ড স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাঠভিত্তিক প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে এবং তারা নতুন নতুন কৃষি উদ্ভাবনের সঙ্গে পরিচিত হচ্ছেন।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, কৃষিই বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকার কৃষিবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি চর্চায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, কৃষি ও সমবায় কার্যক্রমের সমন্বিত উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। সমবায়ের মাধ্যমে সহজ শর্তে ঋণপ্রাপ্তি কৃষকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সমবায় বিভাগের আওতায় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের মাঝে জনপ্রতি ১ লাখ ৬০ হাজার টাকা করে মোট ১ কোটি ৬০ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়। ঋণগ্রহীতারা জানান, এ অর্থ দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে এবং তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মচারী, সমবায় নেতৃবৃন্দ, কৃষক প্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে সরকারি ভর্তুকির আওতায় সার, বীজ ও বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি কৃষির টেকসই উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতির বিকাশে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মহম্মদপুরে পিএফএস কংগ্রেস অনুষ্ঠিত, উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ

সর্বশেষ পরিমার্জন: ০৬:০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬