ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ১৩ জুন ২০২৬
তাজা খবর
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
রাজবাড়ী সদর হাসপাতাল
কাগজকলমে ৬৮ জন ডাক্তার থাকা সত্ত্বেও ডাক্তার রয়েছেন ১৭-জন মিলছে না কাঙ্ক্ষিত সেবা

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / ৩৫ বার পঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ীর পাঁচটি উপজেলার ১০ লক্ষাধিক সাধারণ মানুষের চিকিৎসার শেষ আশ্রয়স্থল হিসেবে পরিচিত রাজবাড়ী সদর হাসপাতাল। তবে বহুদিন ধরেই নানামুখী সংকটে জর্জরিত এই হাসপাতালে বর্তমানে চিকিৎসক ও বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে কাঙ্ক্ষিত সেবা মিলছে না।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ১০০ শয্যার হাসপাতালটি বর্তমানে প্রতিদিন গড়ে দুই হাজারের বেশি রোগীকে বহির্বিভাগ, জরুরি বিভাগ ও ভর্তি বিভাগে সেবা দিতে হিমশিম খাচ্ছে। ধারণক্ষমতার দ্বিগুণের বেশি রোগী ফ্লোর, বারান্দা ও করিডরে অবস্থান নিয়ে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে। কিন্তু এত কষ্টে হাসপাতালে এসেও বিশেষজ্ঞ চিকিৎসাসেবা না পাওয়ায় রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মেডিসিন বিভাগে নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক বা মেডিক্যাল অফিসার।সার্জারি, চক্ষু, গাইনি, শিশু, নাক-কান-গলা, চর্ম ও যৌন, রেডিওলজি ও প্যাথলজি বিভাগে নেই কোনো নির্ধারিত বিশেষজ্ঞ। কার্ডিওলজি বিভাগে বহু বছর ধরে চিকিৎসক না থাকায় হৃদরোগী এলে বাধ্য হয়ে অন্যত্র রেফার করা হয়। সিনিয়র কনসালট্যান্ট ১০ পদের আটটিই শূন্য। জুনিয়র কনসালট্যান্ট পদ ১২টি, চিকিৎসক রয়েছেন ছয়টি পদে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাজবাড়ী সদর হাসপাতাল যেন এখন একটি সংকটের নাম। চিকিৎসকের অভাবে মৃত্যু যেন এখন সময়ের ব্যাপার মাত্র।
হাসপাতাল নিয়ে নানা বিষয়ে কথা বলতে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান এর উপস্থিতি পাওয়া যায়নি।
রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, আমাদের ৬৮ জন পদের মাত্র ১৭ জন চিকিৎসক কর্মরত আছি । বাকি সব ফাঁকা। তবে মন্ত্রণালয় ইতিমধ্যে ১২ জন নিয়োগ করেছে তারা এখন পর্যন্ত সদর হাসপাতালে যোগদান করেনি। যোগদান করলে কিছুটা সমস্যার সমাধান হবে।


















