ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
তাজা খবর
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা

রাণীশংকৈলে এসি আই ফার্টিলাইজারের উদ্যোগে স্প্রেয়ার ড্রোন প্রদর্শনী

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:২৮:১৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ৭৯ বার পঠিত
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এসি আই ফার্টিলাইজারের উদ্যোগে আধুনিক কৃষি প্রযুক্তির অংশ হিসেবে মনুষ্যবিহীন স্প্রেয়ার ড্রোনের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) উপজেলার রাতোর ইউনিয়নের ভেলাই মালিভিটা এলাকায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে কৃষকদের সামনে ড্রোনের মাধ্যমে কীভাবে দ্রুত ও কার্যকরভাবে জমিতে কীটনাশক ও সার ছিটানো যায়, তা সরাসরি দেখানো হয়। এতে উপস্থিত কৃষকরা নতুন এ প্রযুক্তি সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং এর ব্যবহারিক সুবিধা সম্পর্কে ধারণা লাভ করেন। প্রদর্শনী শেষে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আধুনিক কৃষিতে প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং খরচ কমানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।এসময় উপস্থিত ছিলেন এসি আই ফার্টিলাইজারের এজিএম জিল্লুর রহমান খান, অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার কৃষিবিদ অনিক পারভেজ, রিজিওনাল সেলস ম্যানেজার শরিফুল ইসলাম, ডেপুটি জোনাল ম্যানেজার কৃষিবিদ মেজবাউর রহমান, সার্ভিস ম্যানেজার জাহিদুজ্জামান রুবেল এবং এসি আই ফার্টিলাইজারের ডিলার এস এস ট্রেডার্সের স্বত্বাধিকারী সার্দুল হকসহ অন্যান্যরা। বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। ড্রোন প্রযুক্তি কৃষকের সময়, শ্রম ও খরচ কমিয়ে উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

রাণীশংকৈলে এসি আই ফার্টিলাইজারের উদ্যোগে স্প্রেয়ার ড্রোন প্রদর্শনী

সর্বশেষ পরিমার্জন: ০৫:২৮:১৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬