ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
তাজা খবর
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা

এমপি মনোয়ার হোসেন হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট মেম্বার

জিয়াউর রহমান, মাগুরা
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / ১৭ বার পঠিত
জিয়াউর রহমান, মাগুরা:    মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান এমপি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য (মেম্বার) হিসেবে মনোনীত হয়েছেন ।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাননীয় স্পীকার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খান সহ মোট ৮ (আট) জন মাননীয় সংসদ সদস্যকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।
সিনেটে মনোনীত অন্য সদস্যরা হলেন— জনাব ফয়যাদ হোসেন আজাদ (পঞ্চগড়-২), জনাব গোলাম মোহাম্মদ সিরাজ (বগুড়া-৫), জনাব আবুল হোসেন খান (বরিশাল-৬), জনাব শাহ মোঃ ওয়ায়েজ আলী মামুন (জামালপুর-৫), জনাব এম মঞ্জুরুল করিম রনি (গাজীপুর-২), জনাব এম. এ. হাবিব চৌধুরী (সিলেট-৬) এবং জনাব মোঃ মনিরুল হক চৌধুরী (কুমিল্লা-৬)।
সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মাতিয়া আফরিন তন্বী স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য সিনেট সদস্য মনোনীত হওয়ায় তাঁর নির্বাচনী এলাকার নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

এমপি মনোয়ার হোসেন হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট মেম্বার

সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬