ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
গড়ফতেপুর দারুস সালাম এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন

হারুন অর রশিদ, সোনাতলা (বগুড়া)
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৩১:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- / ৪৩ বার পঠিত

হারুন অর রশিদ, সোনাতলা (বগুড়া): বগুড়ার সোনাতলা উপজেলার গড়ফতেপুর দারুস সালাম এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার নতুন ৫ তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এ কে এম আহসানুল তৈয়ব জাকির
প্রশাসক বগুড়া জেলা পরিষদ, ও সিনিয়র সহ-সভাপতি বগুড়া জেলা বিএনপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদরাসার সভাপতি এ কে এম আহসানুল হাবীব রাজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হক হক্কানি, আবু নাছের ওয়াহেদ নবেল
সভাপতি সোনাতলা পৌর বিএনপি,
মোনারুল ইসলাম বিটু সভাপতি সোনাতলা উপজেলা শ্রমিক দল, মোঃ শফিকুল ইসলাম উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক, আহসান হাবীব রতন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজ্জ্বল হোসেন খোকন যুগ্ম আহ্বায়ক উপজেলা যুবদল,
মাহমুদুর রহমান রনি পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক, মোঃ নাছির উদ্দীন উপজেলা জিসাসের সাধারণ সম্পাদক, এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ জরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গড়ফতেপুর দারুস সালাম এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার নতুন ৫ তলা ভবন নির্মিত হলে এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সহজ হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং এলাকার দ্বীনি শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।



















