ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৫১:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- / ২০ বার পঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা এনসিপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন। এ সময় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে বিভিন্ন মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করা হয়।
উপজেলা এনসিপির আহ্বায়ক সাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক নেছার উদ্দিন আহম্মেদ, উপজেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু তাহের মাস্টার, সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম, মামুন মিয়া এবং উলিপুর পৌরসভায় এনসিপি সমর্থিত মেয়র প্রার্থী সুমন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে এনসিপিকে একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠনে পরিণত করা হবে। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ সময় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ধারাবাহিক সাংগঠনিক কর্মসূচি গ্রহণের ঘোষণাও দেওয়া হয়।
উল্লেখ্য, সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উলিপুর উপজেলা শাখার ৬৭ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সাখাওয়াত হোসাইনকে আহ্বায়ক এবং মো. রেজাউল করিমকে সদস্যসচিব করা হয়েছে।
আরও পড়ুন:
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি



















