ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
তাজা খবর
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা

স্বচ্ছ নিয়োগ, মানসম্মত শিক্ষা ও গবেষণায় গুরুত্ব: উপাচার্য ইসরাফিল শাহিন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৪৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / ১৪ বার পঠিত
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:   নবগঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইসরাফিল শাহিনের সঙ্গে রাণীশংকৈল প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে রাণীশংকৈল প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইসরাফিল শাহিন। এসময় আরও উপস্থিত ছিলেন রাণীশংকৈল ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, রাণীশংকৈল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহাদেব বসাক, সিনিয়র সাংবাদিক ছবিকান্ত দেব, আনিসুর রহমান বাকী, নুরুল হক, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলী ও ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব, আনোয়ার হোসেন, সাংবাদিক আব্দুল্লাহ আল নোমানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. ইসরাফিল শাহিন বলেন, “ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করা হবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগসহ সকল প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। অবকাঠামোগত উন্নয়নও হবে সুপরিকল্পিত ও মানসম্মত।”
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্য হবে যুগোপযোগী শিক্ষা, গবেষণা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলা। এ লক্ষ্যে স্থানীয় জনগণ, শিক্ষাবিদ, সাংবাদিক ও সচেতন মহলের পরামর্শ গ্রহণ করে একটি আদর্শ ও মানসম্মত বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
সভায় সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষা কার্যক্রম, অবকাঠামো নির্মাণ এবং স্থানীয় শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বিষয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। উপাচার্য সেসব বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

স্বচ্ছ নিয়োগ, মানসম্মত শিক্ষা ও গবেষণায় গুরুত্ব: উপাচার্য ইসরাফিল শাহিন

সর্বশেষ পরিমার্জন: ০৩:৪৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬