ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
তাজা খবর
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা

উদ্বোধনের আগেই ফাটল: লালপুরে নির্মাণাধীন সেতু নিয়ে উদ্বেগ

মোস্তাফিজুর রহমান রতন, নাটোর
  • সর্বশেষ পরিমার্জন: ০২:৩৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / ৩৪ বার পঠিত
মোস্তাফিজুর রহমান রতন, নাটোর:   নাটোরের লালপুরে প্রায় সাড়ে ২৩ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুতে উদ্বোধনের আগেই বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার গোপালপুর পৌরসভার চকনাজিরপুর পশ্চিমপাড়া গ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে নির্মাণাধীন সেতুটির বিভিন্ন স্থানে দৃশ্যমান ফাটল দেখা দিয়েছে। অথচ সেতুটির নির্মাণকাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। এর মধ্যেই একাধিক স্থানে ফাটল দেখা দেওয়ায় এর নির্মাণমান নিয়ে প্রশ্ন উঠেছে।
জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ২৩ লাখ ৬৪ হাজার ৫৫০ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হচ্ছে। কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান হিমেল এন্টারপ্রাইজ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং যথাযথ তদারকির অভাবের কারণেই সেতুটির এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাদের আশঙ্কা, উদ্বোধনের আগেই যদি সেতুতে ফাটল দেখা দেয়, তাহলে ভবিষ্যতে এটি জনসাধারণের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শাজাহান আলী বলেন, “ব্রিজের পাশে মাটি ভরাটের সময় ভেকুর আঘাতে সেতুতে ফাটল দেখা দিয়েছে। এটি দ্রুত মেরামত করে দেওয়া হবে।”
লালপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান জানান, “ সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলতে চাননি ।”
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ বলেন, “সেতু নির্মাণকাজে কোনো ধরনের অনিয়ম হয়ে থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, স্থানীয়রা দ্রুত সেতুটির নির্মাণমান যাচাই, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় সংস্কার বা পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

উদ্বোধনের আগেই ফাটল: লালপুরে নির্মাণাধীন সেতু নিয়ে উদ্বেগ

সর্বশেষ পরিমার্জন: ০২:৩৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬