মুরগীর ফার্মের ম্যানেজারের উপর হামলা,প্রাণনাশের হুমকির অভিযোগ

- সর্বশেষ পরিমার্জন: ০৩:৩১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / ২২ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার সিংবাহুড়া গ্রামের কাজল মিয়ার মুরগির ফার্মের ম্যানেজারের উপর হামলা চালিয়ে আহত করা হয়েছে| এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার সকালে ম্যানেজার শহীদুল ইসলাম (৪৭) বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন|
অভিযোগে জানা যায়, পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের তুলাতলি গ্রামের আব্দুর রব চৌকিদারের ছেলে শহিদুল ইসলাম গত ৬ মাস ধরে মুরগির ফার্মে ম্যানেজার হিসেবে চাকরি করে আসছেন| গত রোববার বিকেলে মোঃ রাব্বি (২৫) ফার্মের ভিতরে ঢুকে অতর্কিভাবে তার উপর হামলা করে তাকে মারধর করে গুরুতর আহত করে| এ ব্যাপারে বাড়াবাড়ি করলে মোঃ রাব্বি তার মা জাহানারা বেগম ও মোঃ নিজাম তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন শহিদুল ইসলাম|
এই বিষয়ে চাটখিল থানার তদন্তকারী কর্মকর্তা এস আই টুটুন মজুমদারের সাথে কথা বললে তিনি জানান, ঘটনাটি তদন্ত চলছে |



















