ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১৫ জুন ২০২৬
তাজা খবর
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
এক শিক্ষক দিয়েই চলছে প্রাইমারি স্কুল, নেই তদারকি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১১:১১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / ২৭ বার পঠিত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঘড়িতে বাজে ২ টা ৪৫ মিনিট। প্রাইমারি স্কুলে আছে চারটি কক্ষ। তারমধ্যে একটাতে চলে অফিস। বাকি তিনটি কক্ষের মধ্যে দুটিতে আছে শিক্ষার্থী। যাদের মধ্যে পঞ্চম শ্রেণির সাতজন। অপর কক্ষে একই ক্লাসে তৃতীয় ও চতুর্থ মিলে বারোজন শিক্ষার্থী ক্লাস নিচ্ছেন একজন শিক্ষক।
রবিবার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের পশ্চিম ঘনশ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সাথে কথা হলে তারা বলেন, আজকে শুধু আমাদের দুইটা ক্লাস হয়েছে। এভাবেই ক্লাস হচ্ছে কয়েকদিন ধরেই। এছাড়াও প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছাত্রীদের হাজিরা না করেই চলছে পাঠদান।
বিদ্যালয়ের বিষয়ে কথা বলতে চাইলে শিক্ষক আবু তালেব (জুয়েল) বলেন, আমরা তিনজন শিক্ষক দিয়ে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করছি। আজ একজন শিক্ষিকা ব্যক্তিগত কাজে ছুটিতে আছেন এবং অপর একজন শিক্ষক উপজেলা শিক্ষা অফিসে গেছেন। তাই আমাকে একাই ক্লাস নিতে হচ্ছে।
স্থানীয় কয়েকজন অভিভাবক ও বাসিন্দার অভিযোগ, শিক্ষা কর্মকর্তাদের নিয়মিত তদারকির অভাব এবং শিক্ষক স্বল্পতার কারণে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
এ বিষয়ে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো. মোকাদ্দেস ইবনে সালামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিস্তারিত বক্তব্য না দিয়ে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ওই বিদ্যালয়ে তিনজন শিক্ষক কর্মরত আছেন। তাদের মধ্যে একজন শিক্ষা অফিসে কাজে এসেছেন।তবে একজন শিক্ষক দিয়ে একসঙ্গে তিনটি শ্রেণির পাঠদান কীভাবে সম্ভব-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে ক্লাস্টার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুন।
আরও পড়ুন:
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি




















