ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ১৫ জুন ২০২৬
তাজা খবর
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম

হোমনায় ৩০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ আটক-১

আইয়ুব আলী, হোমনা 
  • সর্বশেষ পরিমার্জন: ১১:১৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / ২৬ বার পঠিত
আইয়ুব আলী, হোমনা:    কুমিল্লার হোমনায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রবিবার সকাল ৯টার দিকে হোমনা থানার এসআই আনিস উদ্দিন, এসআই মোসলেহ উদ্দিন ও এএসআই আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সাদ্দাম বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার জব্দ এবং সৈয়দ কামরুল হাসান রনি (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক রনি কুমিল্লা কোতোয়ালী থানার গোলাবাড়ী মির বাড়ির বাসিন্দা সৈয়দ কামাল হোসেন ও সৈয়দ রুনু বেগম দম্পতির ছেলে।
হোমনা থানার ওসি টমাস বড়ুয়া বলেন, এ  ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা হয়েছে এবং রোববার  জেল হাজতে প্ররণ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

হোমনায় ৩০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ আটক-১

সর্বশেষ পরিমার্জন: ১১:১৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬