ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ১৭ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর
রসুলপুর গ্রামের কাদা মাটির রাস্তায় চলাচল অবহেলিত সড়ক

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ১১:২৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / ২৯ বার পঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড রাসূলপুর এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার বিহীন অবস্থায় পড়ে রয়েছে।এর ফলে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
এলাকাবাসীর অভিযোগ, চারপাশে উন্নয়নের ছোঁয়া লাগলেও রাসূলপুরের এই সড়কটি এখনো অবহেলিত। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে কৃষিপণ্য পরিবহনে যেমন সমস্যা হচ্ছে, তেমনি স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে জরুরি রোগী পরিবহনের জন্য অনেক সময় কোনো যানবাহনও ওই এলাকায় যেতে চায় না।
স্থানীয়রা জানান, সড়কটি দ্রুত সংস্কার করা না হলে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়বে।তাই জনদুর্ভোগ লাঘবে দ্রুত রাস্তার উন্নয়ন কাজ শুরুর দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে,খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম ইকবাল হোসেন,বলেন, খানখানাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড রসুলপুর এলাকার রাস্তা সংস্কারের বিষয়ে,আমার কাছে দরখাস্ত করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং পর্যায়ক্রমে উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।

















