ঢাকা, বাংলাদেশ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তান খুন!

শ.ম.গফুর,কক্সবাজার:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও এক শিশুপুত্র নিহত হয়েছে। এ ঘটনায় দম্পতির আরও এক সন্তান গুরুতর আহত হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ৪টায় উখিয়া উপজেলার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহতরা হলেন কপি নুর (৩০) ও তার ছোট ছেলে মোহাম্মদ আনছার (৬)। আহত বড় ছেলে মোহাম্মদ সলিম (১০)। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোহিঙ্গা ক্যাম্পের নেতা দিল মুহাম্মদ জানান, অভিযুক্ত স্বামী মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। কিছুদিন আগে মাদকসংক্রান্ত ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পেছনে স্ত্রীকে সন্দেহ করে তিনি ক্ষুব্ধ ছিলেন। এর জেরে প্রথমে স্ত্রীকে ছুরিকাঘাত করেন। পরে সন্তানেরা বিষয়টি দেখে ফেলায় তাদের ওপরও হামলা চালান। এতে ঘটনাস্থলেই মা ও ছোট ছেলে নিহত হন। পরে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থল থেকে দু’জনের লাশ উদ্ধার করেন এবং আহত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠান। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
উখিয়া থানার ওসি মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

উদ্যোক্তা তৈরির পরিবেশই আরও শক্তিশালী করবে দেশের বাণিজ্য ও অর্থনীতি

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
25 August 2026

বুড়িচং প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি খোরশেদ, সম্পাদক জহিরুল, সাংগঠনিক সম্পাদক জাকির

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তান খুন!

সর্বশেষ পরিমার্জন : ১২:৪৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬