ঢাকা, বাংলাদেশ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

গৌরীপুরে মানিক হত্যাকাণ্ড: নেই কোন অভিযোগ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুরে পরিবহন শ্রমিক মানিক হত্যাকাণ্ডের মামলায় নাম নেই। ভুক্তভোগী পরিবারের নেই কোন অভিযোগ। ঘটনার সঙ্গে সম্পৃক্ততার নেই কোন প্রমাণ অথচ জাতীয় একটি পত্রিকার সংবাদে উল্লেখ করা হয়েছে হত্যাকান্ডের নির্দেশদাতা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ হাবিবুল ইসলাম খান শহীদ। মনগড়া এ সংবাদ প্রকাশের ঘটনায় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের মাঝে ক্ষুব্দ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ ঘটনার প্রতিবাদে শনিবার (১১ জুলাই) দুপুরে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহিদ বলেন, দৈনিক ইনকিলাব পত্রিকায় গত ০৭ জুলাই অনলাইনে ও ১০ জুলাই প্রিন্ট ভার্সনে প্রকাশিত “গৌরীপুরে শ্রমিক নেতা হত্যাকাণ্ড: ৩ বিএনপি নেতা বহিষ্কার হলেও গ্রেপ্তার নেই, ক্ষুব্ধ পরিবার” শিরোনামের সংবাদটি মনগড়া ও মিথ্যা। তিনি অভিযোগ করেন, ওই সংবাদে তাকে হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে চিহ্নিত করে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করা হয়েছে।
তিনি দাবি করেন, শ্রমিক নেতা মানিক হত্যাকাণ্ডের সাথে তার বা গৌরীপুর উপজেলা বিএনপির কোনো ধরনের সম্পৃক্ততা নেই। নিহতের স্ত্রী মোছা. সুমাইয়া আক্তার সেলিনা বাদী হয়ে গৌরীপুর থানায় যে মামলা করেছেন, সেখানে তার নাম নেই। নিহতের পরিবারের দেওয়া ভিডিও ও অডিও বক্তব্যেও তার সম্পৃক্ততা নেই বলে তিনি উল্লেখ করেন।
শ্রমিক নেতা মানিকের হত্যাকাণ্ডকে নিন্দনীয় উল্লেখ করে তিনি বলেন, যে কোনো ধরনের হত্যা-নাশকতা-অরাজকতার বিরুদ্ধে আমরা সোচ্চার। এই ঘটনার সাথে প্রকৃত জড়িতদের দায় বিএনপি নেবে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
এছাড়াও মিথ্যা, ভিত্তিহীন ও এজেন্ডাভিত্তিক সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানিয়ে এ বিষয়ে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের হুশিয়ারী দেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ আব্দুর রহমান বাবুল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুস সোবহান সুলতান, পৌর বিএনপির আহবায়ক মোঃ আলী আকবর আনিস, ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম তালুকদার, একেএম আনোয়ারুল হক কামাল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন খোকন, হারুন অর রশিদ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন পাপ্পু সহ উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

উদ্যোক্তা তৈরির পরিবেশই আরও শক্তিশালী করবে দেশের বাণিজ্য ও অর্থনীতি

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
25 August 2026

বুড়িচং প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি খোরশেদ, সম্পাদক জহিরুল, সাংগঠনিক সম্পাদক জাকির

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

গৌরীপুরে মানিক হত্যাকাণ্ড: নেই কোন অভিযোগ

সর্বশেষ পরিমার্জন : ০৫:২৮:১২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬