ঢাকা, বাংলাদেশ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় ন্যাপকিন ও বেঞ্চ বিতরণ

নীলফামারী জেলা প্রতিনিধি:    কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার অনুকূল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে নীলফামারীর ডিমলায় মাধ্যমিক বিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন ও বেঞ্চ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে ডিমলা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান। বক্তারা বলেন, মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় উপকরণ নিশ্চিত করা হলে কিশোরীদের বিদ্যালয়ে উপস্থিতি ও শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি পর্যাপ্ত বেঞ্চ সরবরাহের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আরও সুন্দর ও আরামদায়ক শ্রেণিকক্ষের পরিবেশ তৈরি হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শিবলী সাদিক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু তালেব এবং ডিমলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্রসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের হাতে স্যানিটারি ন্যাপকিন এবং বিদ্যালয়ের জন্য নতুন বেঞ্চ বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয়

মুক্তিযোদ্ধার সম্পত্তি নিয়ে বিরোধ : ফেসবুকে গালাগাল, প্রাণনাশের হুমকির অভিযোগ

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
24 August 2026

দেশের অধিকাংশ ড্রাইভার ফিটনেসবিহীন, তারা হেলপার থেকে ড্রাইভার হয়েছে: সড়কমন্ত্রী

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় ন্যাপকিন ও বেঞ্চ বিতরণ

সর্বশেষ পরিমার্জন : ১০:২৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬