ঢাকা, বাংলাদেশ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ডিমলায় রাস্তার কাজে ব্যাপক অনিয়ম অভিযোগ

নীলফামকরী জেলা প্রতিনিধি:   নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা-বুড়িরহাট সড়কের চলমান মেরামত কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পরিবহন শ্রমিকরা। তাদের দাবি, সরকারি নীতিমালা ও প্রকৌশলগত মানদণ্ড অনুসরণ করে সড়কের কাজ সম্পন্ন করতে হবে এবং সংশ্লিষ্ট এলজিইডি কর্মকর্তাদের উপস্থিতিতে কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটির মেরামতকাজে রাস্তার দুই পাশের সোল্ডারে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। এছাড়া গর্তগুলো যথাযথভাবে খোয়া দিয়ে সমান না করেই কার্পেটিংয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অভিযোগ রয়েছে, পাথরের ওপর পর্যাপ্ত পরিমাণে বিটুমিন ব্যবহার করা হচ্ছে না এবং কার্পেটিংয়ের আগে প্রয়োজনীয় প্রাইম কোট (তেল) না দিয়েই কাজ পরিচালনা করা হচ্ছে।
সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার দুই পাশে বসবাসরত স্থানীয় বাসিন্দা ও পথচারীরা কাজের বিভিন্ন অনিয়মের বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের জানালে তারা অভিযোগ আমলে না নিয়ে উল্টো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযোগকারীদের ধমক দিয়ে বলা হয়, “তোমরা বেশি কথা বলো, কাজ কাজের গতিতেই হবে।”
এমন আচরণে ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনগণ ও পরিবহন শ্রমিকরা একপর্যায়ে চলমান কাজ বন্ধ করে দেন। তারা বলেন, জনগণের টাকায় নির্মিত সড়কে কোনো ধরনের নিম্নমানের কাজ মেনে নেওয়া হবে না।
স্থানীয়দের দাবি, এলজিইডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে কাজের প্রতিটি ধাপ তদারকি করবেন এবং নির্ধারিত মান অনুযায়ী কাজ সম্পন্ন হওয়ার নিশ্চয়তা দিতে হবে।
এ বিষয়ে এলজিইডির ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ফিরোজ আহম্মেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে তাকে ঘটনাস্থলে এসে অভিযোগগুলো পরিদর্শনের অনুরোধ জানানো হলেও তিনি সেখানে উপস্থিত হননি বলে অভিযোগ করেন স্থানীয়রা।
অন্যদিকে, ডিমলা উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী মফিজুল ইসলামকে বিষয়টি জানানো হলে তিনি বলেন,
অভিযোগের বিষয়টি জেনেছি।ঘটনাস্তলে দ্রুত লোক পাঠিয়ে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্তা  গ্রহণ করা হবে।
 এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের আশা, অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সড়কটি নির্ধারিত মান বজায় রেখে নির্মাণ করা হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয়

রাজবাড়ীতে ৪৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৭৯টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
26 August 2026

দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে রদবদল

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

ডিমলায় রাস্তার কাজে ব্যাপক অনিয়ম অভিযোগ

সর্বশেষ পরিমার্জন : ০৫:২৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬