ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

মোঃ আবুল কালাম, ঝিনাইদহ:   ঝিনাইদহের শৈলকুপায় গরুর জন্য ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর  মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) উপজেলার মাধবপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলেন মাধবপুর গ্রামের কৃষক অমরেন্দ্র ভোমিক (৭০) ও তার স্ত্রী মিনাক্ষী রাণী (৬৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো অমরেন্দ্র ভোমিক গরুর জন্য ঘাস কাটার মেশিনে ঘাস কাটছিলেন। এ সময় মেশিনের বিদ্যুতের তার লিকেজ থাকায় পুরো মেশিনটি বিদ্যুতায়িত হয়ে যায়। এতে অমরেন্দ্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করে ওঠেন।

স্বামীর চিৎকার শুনে তাকে বাঁচাতে স্ত্রী মিনাক্ষী রাণী দৌড়ে গিয়ে ঝাপটে ধরেন। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
14 October 2026

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন ও পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

সর্বশেষ পরিমার্জন : ০৫:৩০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬