ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সাংবাদিকদের জন্য তিন দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু

  • অপু দাস, রাজশাহী
  • সর্বশেষ পরিমার্জন : ০৫:৩১:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৮৫ বার পঠিত
অপু দাস, রাজশাহী:   আধুনিক প্রযুক্তিনির্ভর সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে সক্ষমতা অর্জন এবং ভুয়া তথ্য শনাক্ত ও যাচাইয়ের কৌশল আয়ত্তে আনতে রাজশাহীর সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’ শুরু হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় রাজশাহী সমাজসেবা অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের তত্ত্বাবধানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। আগামী ১৭ জুলাই পর্যন্ত এ কর্মশালা চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আবদুল আউয়াল। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ডালিম হোসেন শান্ত। শুরুতে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের স্বাগত জানান পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন।
প্রধান অতিথির বক্তব্যে মো. মাহফুজুর রহমান রিটন বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির বিস্তারের ফলে সংবাদ পরিবেশনের গতি যেমন বেড়েছে, তেমনি বিভ্রান্তিকর ও ভুয়া তথ্যও দ্রুত ছড়িয়ে পড়ছে। এ কারণে সাংবাদিকদের দায়িত্ব এখন আরও বেড়েছে। শুধু তথ্য সংগ্রহ করলেই দায়িত্ব শেষ হয় না, প্রতিটি তথ্য যথাযথভাবে যাচাই করে জনসম্মুখে তুলে ধরতে হবে।
তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সাংবাদিকতার কাজে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। তবে এই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতা, সততা ও দায়িত্বশীলতার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তথ্য যাচাইয়ের দক্ষতা অর্জনের মাধ্যমে সাংবাদিকরা আরও নির্ভুল, গ্রহণযোগ্য ও জনস্বার্থভিত্তিক সংবাদ প্রকাশ করতে পারবেন। তিনি আরও বলেন, সময়ের চাহিদা অনুযায়ী সাংবাদিকদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ আবদুল আউয়াল বলেন, পরিবর্তিত গণমাধ্যম বাস্তবতায় সাংবাদিকদের নিয়মিত নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে এবং তা কাজে লাগানোর দক্ষতা অর্জন করতে হবে। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, তথ্য যাচাইয়ের সংস্কৃতি এবং পেশাগত নৈতিকতা আরও শক্তিশালী করা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, এই কর্মশালা রাজশাহীর সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে কার্যকর অবদান রাখবে।
প্রশিক্ষণ কর্মশালায় আয়োজকরা জানান, রাজশাহী জেলার সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ে প্রয়োজনীয় তাত্ত্বিক জ্ঞান এবং ব্যবহারিক দক্ষতা প্রদানই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। পাশাপাশি সংবাদ তৈরিতে এআই ব্যবহারের সুযোগ, সীমাবদ্ধতা, সম্ভাব্য ঝুঁকি এবং সেগুলো মোকাবিলার কার্যকর উপায় নিয়েও বিস্তারিত আলোচনা করা হবে।
তিন দিনের প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের এআই টুলসের ব্যবহার, তথ্য যাচাইয়ের আধুনিক কৌশল, ফ্যাক্ট চেকিংয়ের বিভিন্ন ধাপ, বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করার উপায়, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব এবং সাংবাদিকতার নীতিমালা, পেশাগত দায়িত্ব ও নৈতিকতা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
আয়োজকদের মতে, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই সময়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা বৃদ্ধি, ভুয়া তথ্য প্রতিরোধ এবং গণমাধ্যমের প্রতি জনসাধারণের আস্থা অটুট রাখতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :

দুপচাঁচিয়ায় বিয়ে বাড়ি থেকে R15M চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, আটক-২

26 July 2026

নগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে মতি নামের এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার! 

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

সাংবাদিকদের জন্য তিন দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু

সর্বশেষ পরিমার্জন : ০৫:৩১:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬