ঢাকা, বাংলাদেশ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

পাওনা টাকা আনতে গিয়ে খুন হলেন রাজমিস্ত্রি

ইকবাল হাসান, নড়াইল:   নড়াইলের লোহাগড়া উপজেলার  কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা আনতে গিয়ে খুন হলেন আলিনুর ফকির (৩০) নামে এক রাজমিস্ত্রি। শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের পিতা আব্দুল হাই ফকির।
নিহতের বড় ভাই আমিনুর ফকির জানান, গত রমজানে কুমারডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর শেখের  ছেলে রাজিব শেখ কে ১৮ হাজার টাকা ধার দিয়েছিলো আলিনুর। দীর্ঘদিন পার হলেও রাজিব ওই টাকা না দিয়ে ঘুরাচ্ছিলো। শনিবার রাতে টাকা দেবার কথা বলে আলিনুরকে ডেকে নেয় রাজিব ও তার লোকজন।
টাকা আনতে রাত ১০টার দিকে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে( রাজিবের বাড়ির পাশে) গেলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা রাজিব ও তার লোকজন আলিনুর ও তার ভাই আমিনুরের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। দুর্বৃত্তরা আলিনুরকে কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে এলাকার লোকজন এসে উদ্ধার করে লোহাগড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ওসি(তদন্ত) অজিৎ কুমার রায় জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  লাশ পুলিশ হেফাজতে রয়েছে। দোষীদের আটকের চেষ্টা চলছে।  পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

দেশ খণ্ডিত করার ষড়যন্ত্র হলে রুখে দাঁড়াবে জনগণ: মোস্তফা আমীর ফয়সল

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
26 August 2026

ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

পাওনা টাকা আনতে গিয়ে খুন হলেন রাজমিস্ত্রি

সর্বশেষ পরিমার্জন : ১০:২৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬