ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
বিশ্ব বিনোদনের বর্ষপঞ্জিকা

অস্কার থেকে গ্র্যামি কোন আয়োজন কবে

  • আনন্দনগর ডেস্ক
  • সর্বশেষ পরিমার্জন : ০৪:৩৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৪১ বার পঠিত

আনন্দনগর ডেস্ক:   সিনেমা, টেলিভিশন, সংগীত ও থিয়েটারের জগতে পুরস্কার মৌসুম মানেই উত্তেজনা, জল্পনা আর প্রতীক্ষার দীর্ঘ যাত্রা। বছরের বিভিন্ন সময়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক পুরস্কার ও উৎসবগুলো শুধু শিল্পীদের স্বীকৃতিই দেয় না, বরং বৈশ্বিক বিনোদন শিল্পের গতিপথও নির্ধারণ করে। ২০২৬ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত সময়জুড়ে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজনগুলোর সূচি প্রকাশ করেছে দ্য হলিউড রিপোর্টার।

* জুলাই : কমিক-কন দিয়ে সূচনা

পুরস্কার ও উৎসবের ব্যস্ত মৌসুমের শুরু হচ্ছে ২৩ জুলাই। এদিন পর্দা উঠবে ৫৭তম সান ডিয়েগো কমিক-কন-এর। জনপ্রিয় সংস্কৃতি, কমিকস, টেলিভিশন ও সিনেমাভিত্তিক বিশ্বের অন্যতম বড় এই আয়োজন চলবে ২৬ জুলাই পর্যন্ত।

* আগস্ট : লোকার্নো, টেলিভার্স ও এমির ভোটযুদ্ধ

আগস্টের সূচনায় ৫ আগস্ট শুরু হবে ৭৯তম লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যাল। এর পরদিন ৬ আগস্ট অনুষ্ঠিত হবে ষষ্ঠ ক্রিটিকস চয়েস সুপার অ্যাওয়ার্ডস। টেলিভিশনপ্রেমীদের জন্য ১৪ আগস্ট শুরু হবে ২য় টেলিভার্স ফেস্টিভ্যাল, যা শেষ হবে ১৬ আগস্ট। ১৫ আগস্ট ঘোষিত হবে ১৭তম ডোরিয়ান টিভি অ্যাওয়ার্ডস। একই দিনে শেষ হবে লোকার্নো উৎসব। আর ১৭ আগস্ট শুরু হবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের চূড়ান্ত ভোটগ্রহণ, পাশাপাশি অনুষ্ঠিত হবে ১০ম ব্ল্যাক রিল টিভি অ্যাওয়ার্ডস। এমির ভোটগ্রহণ শেষ হবে ২৬ আগস্ট।

* সেপ্টেম্বর : ভেনিস, টরন্টো ও এমির মাস

সেপ্টেম্বর শুরু হবে বিশ্ব সিনেমার অন্যতম মর্যাদাপূর্ণ আসর ৮৩তম ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল দিয়ে, যার উদ্বোধন ২ সেপ্টেম্বর। ৪ সেপ্টেম্বর শুরু হবে ৫৩তম টেলুরাইড ফিল্ম ফেস্টিভ্যাল। এমি মৌসুমের গুরুত্বপূর্ণ আয়োজন ক্রিয়েটিভ আর্টস এমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে ৫ ও ৬ সেপ্টেম্বর। একই দিনে, ৬ সেপ্টেম্বর, বসবে ৪৩তম এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস-এর আসর। ১০ সেপ্টেম্বর শুরু হবে ৫১তম টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, আর ১২ সেপ্টেম্বর শেষ হবে ভেনিস উৎসব। টেলিভিশন জগতের সবচেয়ে বড় রাত ৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর। মাসের শেষভাগে শুরু হবে ৭৪তম সান সেবাস্তিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (১৮ সেপ্টেম্বর), ২২তম জুরিখ ফিল্ম ফেস্টিভ্যাল (২৪ সেপ্টেম্বর) এবং ৬৪তম নিউইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যাল (২৫ সেপ্টেম্বর)।

* অক্টোবর : উৎসবের মেলা

অক্টোবরজুড়ে একের পর এক ফিল্ম ফেস্টিভ্যাল। ১ অক্টোবর শুরু হবে ৪৯তম মিল ভ্যালি ফিল্ম ফেস্টিভ্যাল এবং ২ অক্টোবর শুরু হবে ৩৪তম হ্যাম্পটনস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। ৭ অক্টোবর উদ্বোধন হবে ৭০তম বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের। প্রযুক্তি ও সম্প্রচার খাতের অবদানের স্বীকৃতি হিসাবে ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে ৭৮তম ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি এমি অ্যাওয়ার্ডস। ১৫ অক্টোবর শুরু হবে ২৭তম নিউপোর্ট বিচ ফিল্ম ফেস্টিভ্যাল ও ১৪তম মিডলবার্গ ফিল্ম ফেস্টিভ্যাল। মাসের শেষদিকে শুরু হবে ৪০তম এএফআই ফেস্ট (২২ অক্টোবর) এবং ২৯তম এসসিএডি সাভানাহ ফিল্ম ফেস্টিভ্যাল (২৪ অক্টোবর)। ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে ৫৩তম ডেটাইম এমি অ্যাওয়ার্ডস।

* নভেম্বর : গ্র্যামির পথে

নভেম্বর মাসে সিনেমা ও সংগীত অঙ্গনে ব্যস্ততা থাকবে সমানতালে। ৭ নভেম্বর শুরু হবে ৩৪তম ক্যামেরইমেজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে ১৭তম গভর্নরস অ্যাওয়ার্ডস। ডকুমেন্টারি নির্মাতাদের জন্য গুরুত্বপূর্ণ ডক এনওয়াইসি শুরু হবে ১১ নভেম্বর, আর ৩৯তম ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হবে ১২ নভেম্বর। সংগীতপ্রেমীদের নজর থাকবে ১৬ নভেম্বরের দিকে, কারণ সেদিন ঘোষণা করা হবে ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন। ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ডস।

* ডিসেম্বর : মনোনয়নের মাস

পুরস্কার মৌসুমের উত্তাপ বাড়িয়ে ৪ ডিসেম্বর ঘোষণা করা হবে ৩২তম ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের মনোনয়ন। এরপর ৭ ডিসেম্বর প্রকাশ হবে ৮৪তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা। ১৬ ডিসেম্বর ঘোষণা করা হবে ৮ম সোসাইটি অব কম্পোজার্স অ্যান্ড লিরিসিস্টস অ্যাওয়ার্ডসের মনোনয়ন। এ ছাড়া তারিখ পরে ঘোষণা করা হবে সান্তা বারবারা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের কার্ক ডগলাস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের।

* জানুয়ারি-২০২৭ : গোল্ডেন গ্লোব থেকে অস্কার মনোনয়ন

নতুন বছরের শুরুতেই ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে ৩২তম ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস। ১০ জানুয়ারি বসবে ৮৪তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের আসর। অস্কারের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ শুরু হবে ১১ জানুয়ারি, যখন শুরু হবে ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন ভোটগ্রহণ। এ ভোটগ্রহণ শেষ হবে ১৫ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি ঘোষণা করা হবে ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন। একই দিনে শুরু হবে ৪৩তম সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যাল, যা স্বাধীন সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মঞ্চগুলোর একটি। মাসের শেষ দিকে, ৩০ জানুয়ারি, অনুষ্ঠিত হবে ৭৯তম ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডস।

* ফেব্রুয়ারি : গ্র্যামি ও বার্লিন

এই মাসের শুরুতেই থাকছে (৩ ফেব্রুয়ারি) ৪২তম সান্তা বারবারা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৮ম সোসাইটি অব কম্পোজার্স অ্যান্ড লিরিসিস্টস অ্যাওয়ার্ডস। সংগীতের সবচেয়ে বড় রাত ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি। এরপর ১০ ফেব্রুয়ারি শুরু হবে ৭৭তম বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। অস্কার দৌড়ের আরেকটি গুরুত্বপূর্ণ পর্ব ২৫ ফেব্রুয়ারি, যখন শুরু হবে ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের চূড়ান্ত ভোটগ্রহণ। ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৩৮তম পিজিএ অ্যাওয়ার্ডস এবং ৩১তম এডিজি অ্যাওয়ার্ডস। পরদিন ২৮ ফেব্রুয়ারি হবে ৩৩তম অ্যাক্টর অ্যাওয়ার্ডস।

* মার্চ : অস্কারের মহারাত্রি

৪ মার্চ শেষ হবে ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের চূড়ান্ত ভোটগ্রহণ। ৬ মার্চ অনুষ্ঠিত হবে ৪২তম স্পিরিট অ্যাওয়ার্ডস ও ৬৩তম সিএএস অ্যাওয়ার্ডস। ৭ মার্চ অনুষ্ঠিত হবে ৭৪তম গোল্ডেন রিল অ্যাওয়ার্ডস। তবে সবার অপেক্ষার কেন্দ্রবিন্দু ১৪ মার্চ, যেদিন অনুষ্ঠিত হবে ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার) এবং ঐতিহ্যবাহী গভর্নরস বল।

* এপ্রিল থেকে জুন : উৎসবের ধারাবাহিকতা

অস্কারের পরও থেমে থাকবে না বৈশ্বিক বিনোদন অঙ্গন। ৮ এপ্রিল শুরু হবে ২৩তম বোল্ডার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এরপর ১১ মে শুরু হবে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সিনেমার আসর ৮০তম কান ফিল্ম ফেস্টিভ্যাল, যা শেষ হবে ২২ মে। সবশেষে ২ জুন শুরু হবে ২৬তম ট্রাইবেকা ফেস্টিভ্যাল। নিউইয়র্কভিত্তিক এ উৎসব চলবে ১৩ জুন পর্যন্ত, যার মাধ্যমে শেষ হবে আরেকটি জমজমাট আন্তর্জাতিক পুরস্কার ও উৎসব মৌসুমের অধ্যায়।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা ছানোয়ার হোসেন সানুর গ্রেপ্তার ও বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন

27 July 2026

সোনাতলা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৩৬ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

বিশ্ব বিনোদনের বর্ষপঞ্জিকা

অস্কার থেকে গ্র্যামি কোন আয়োজন কবে

সর্বশেষ পরিমার্জন : ০৪:৩৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬