ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

বলদীঘাট জান মাহমুদ স্কুল মাঠে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা

ভ্রাম্যমান প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বলদীঘাট জান মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল ও জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
গত ৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার রাত ১০টায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সাংস্কৃতিক সন্ধ্যার উদ্বোধন ও অনুষ্ঠান শুরু হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ হাজারো দর্শকের উপস্থিতিতে বিদ্যালয় মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।
কাওরাইদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুজ্জামান মন্ডল, কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক।
সাংস্কৃতিক সন্ধ্যার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন আব্দুল বাতেন সরকার, কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাওরাইদ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রাসেদ মন্ডল, কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোমিনুল কাদের মোমিন, যুবদল নেতা শফিক বেপারী, কাওরাইদ ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক মোমিন মুন্সি, বিএনপি নেতা সাইদুল বেপারী, কাওরাইদ ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাজমুল হক এবং শ্রমিক দলের সহসভাপতি আসাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে বিএনপি, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক পরিবেশনা, আনন্দ-উল্লাস ও দর্শকদের ব্যাপক উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়
13 September 2026

উলিপুরে ২২৫ কেজি পোনা মাছ অবমুক্ত করল উপজেলা প্রশাসন

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

বলদীঘাট জান মাহমুদ স্কুল মাঠে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা

সর্বশেষ পরিমার্জন : ০১:৪৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬