ঢাকা, বাংলাদেশ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

উখিয়ায় সাংবাদিকের ভাড়া বাসায় দু:সাহসিক চুরি: নগদ টাকা ও ৪ লাখ টাকার মালামাল লুট 

স্টাফ রিপোর্টার, কক্সবাজার :
উখিয়ায় কুতুপালংস্থ সাংবাদিক শ.ম.গফুরের ভাড়া বাসায় দিন-দুপুরে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে।এতে চোরের দল নগদ টাকা,আসবাবপত্র,ডেকসি পাতিল সহ ৪ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।১৬ দিনের ১২ থেকে ৩ টার মধ্যে জুলাই কুতুপালং জেনারেল হাসপাতাল সংলগ্ন পশ্চিম পাড়ায় জনৈক আহমদ কবির সওদাগরের ভাড়া বাসায় এ ঘটনা ঘটিয়েছে চোরের দল।ওই সময় বাড়ির মালিকের কোন সদস্য বাড়িতে ছিলেন না।এ ঘটনায় শ.ম.গফুর বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩/৪ জন’কে অভিযুক্ত করে উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সুত্রে জানা যায়,শ.ম.গফুর বিগত ২০২১ সালের ১৪ মার্চ ইসলামী শরিয়াহ মতে এবং নোটারী পাবলিক কার্যালয় কক্সবাজারে হাজির হয়ে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জলপাইতলী এলাকার আবদুল করিমের কন্যা শামিমা সোলতানাকে দ্ধিতীয় বিয়ে করেন।শামিমা সোলতানারও এটি দ্ধিতীয় বিয়ে।বিয়ের পর ভাড়া বাসা নিয়ে বসবাস করে আসছেন।গত তিন মাস পূর্বে জনৈক আহমদ কবিরের ভাড়া বাসায় উঠেন।গত ১৪ জুলাই শ.ম.গফুর পেশাগত কাজে ঢাকায় পত্রিকা অফিসের উদ্দেশ্যে রওয়ানা হন এবং স্ত্রী শামিমা সোলতানাকে বাসায় রেখে যান।১৬ জুলাই শামিমা সোলতানা কে কল দিলে সে বলে বাসায় চুরি হয়েছে,সব মালামাল নিয়ে গেছে। এ কথা শুনে শ.ম.গফুর ১৭ জুলাই দিনের ১১ টায় বাসায় ফিরে দেখেন তার স্ত্রী বাসায় নেই। প্রত্যেক্ষদর্শী সুত্রে জানতে পারেন বাসার সব মালামাল স্ত্রী শামিমা সোলতানা, তার মাতা মনোয়ারা বেগম,ভাই আবদুল্লাহ ও আরাফাত এবং অজ্ঞাত আরও ৩/৪জন লোক নিয়ে ডাম্প ট্রাক যোগে সব মালামাল নিয়ে গেছেন।বলেছেন বাসা পালটানো হয়েছে তাই নিয়ে যাচ্ছি।
এ সংক্রান্তে শামিমা সোলতানার নিকট যোগাযোগ করলে সে মোবাইলে বলে আমি পালংখালীতে বোনের বাসায় আসছি, কোন মালামাল আনা হয়নি।তখন পাশের দোকানীদের নিকট থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দেখতে পায় শ.ম.গফুরের স্ত্রী,শ্বাশুড়ি, শ্যালক ও অজ্ঞাত লোকজন ডাম্প ট্রাক যোগে মালামাল গুলো নিয়ে যাচ্ছে অজ্ঞাত স্থানে, যা সনাক্ত করা হয়।
অভিযুক্ত ব্যক্তিগণ শ.ম.গফুরের বাসায় রক্ষিত ওয়ারড্রব এর ড্রয়ারে থাকা নগদ ২,৩৫,০০০/-টাকা, একটি স্টীলের খাট, মূল্য ১২,০০০/-টাকা, সোফা সেট ০৩ পিছ, মূল্য ২০,০০০/-টাকা, একটি স্টীলের আলনা, মূল্য ৪,০০০/-টাকা, আরএফএল এর ওয়ারড্রব একটি মূল্য ১২,০০০/-টাকা, জাল আলমিরা একটি ৪,৫০০/-টাকা, ড্রেসিং টেবিল একটি, মূল্য ৭০০০/-টাকা, ডেক্সি পাতিল পুলসেট, মূল্য ১০,০০০/-টাকা, গ্যাসের চুলা একটি মূল্য ৫,০০০/-টাকা, মূল্যবান কাপড় চোপড়, ৫০,০০০/-টাকা, ওয়ালটন ফ্রিজ একটি, মূল্য ৩০,০০০/-টাকা, ০৪ টি চেয়ার, ০১ টি টেবিল, মূল্য ৫,০০০/-টাকা, সর্বমোট ৪ লক্ষাধিক টাকা, ব্যবসায়ীক চুক্তিপত্রের ৩০০ টাকা মূল্যমানের লিখিত নন জুডিসিয়াল স্ট্যাম্প, ও ১নং বিবাদী কর্তৃক পূর্বে শ.ম.গফুর প্রদত্ত সোনালী ব্যাংক উখিয়া শাখার একটি লিখিত ৭,০০,০০০/- টাকার চেক ও ০১টি এন্ড্রয়েড মোবাইল ফোন, ০১ টি বাটন মোবাইল ফোন, ওয়ালটন আয়রন ১টি ইত্যাদি  চুরি করে নিয়ে যায়।
এ বিষয়ে অভিযোগ প্রাপ্ত হয়ে উখিয়া থানার এসআই মংসুই তদন্ত কার্য সম্পন্ন কর ঘটনার সত্যতা পান।সিসি ক্যামেরা ফুটেজ এবং প্রতেক্ষদর্শীর জবানবন্দী রেকর্ড করেন। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আতিকুর রহমান জানান,লিখিত অভিযোগ পেয়েছি।তদন্ত হয়েছে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।উল্লেখ্য সাংবাদিক শ.ম.গফুর জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার,স্থানীয় দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার নিজস্ব প্রতিবেদক প স্থানীয় সংবাদ মাধ্যম চট্রলা বাংলা’র সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

উদ্যোক্তা তৈরির পরিবেশই আরও শক্তিশালী করবে দেশের বাণিজ্য ও অর্থনীতি

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
25 August 2026

বুড়িচং প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি খোরশেদ, সম্পাদক জহিরুল, সাংগঠনিক সম্পাদক জাকির

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

উখিয়ায় সাংবাদিকের ভাড়া বাসায় দু:সাহসিক চুরি: নগদ টাকা ও ৪ লাখ টাকার মালামাল লুট 

সর্বশেষ পরিমার্জন : ০৬:১৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬