ঢাকা, বাংলাদেশ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সেলিম ভূঁইয়া এমপির প্রচেষ্টায় বিদ্যুৎ সরবরাহে যুক্ত হতে যাচ্ছে আরও ৫ মেগাওয়াট

  • আইয়ুব আলী, হোমনা
  • সর্বশেষ পরিমার্জন : ০২:৩০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ৮৩ বার পঠিত
আইয়ুব আলী, হোমনা:    কুমিল্লার হোমনা উপজেলার বিদ্যুৎ সংকট নিরসনে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার থেকে উপজেলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় অতিরিক্ত ৫ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হচ্ছে বলে জানা গেছে। স্থানীয়রা বলছেন, অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপির উদ্যোগ ও প্রচেষ্টার ফলেই এ অতিরিক্ত বিদ্যুৎ বরাদ্দ নিশ্চিত হয়েছে।
জানা গেছে, হোমনা উপজেলার মোট বিদ্যুতের চাহিদা প্রায় ২২ মেগাওয়াট। অথচ এতদিন জাতীয় গ্রিড থেকে উপজেলাটি মাত্র ৭ মেগাওয়াট বিদ্যুৎ পেত। ফলে লোডশেডিং ও ভোল্টেজ সংকটে ভোগান্তিতে ছিলেন সাধারণ মানুষ, ব্যবসায়ী, কৃষক এবং শিল্পপ্রতিষ্ঠান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ রবিবার থেকে অতিরিক্ত ৫ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ায় উপজেলার মোট বিদ্যুৎ সরবরাহ বেড়ে দাঁড়াবে ১২ মেগাওয়াটে। এতে বিদ্যুৎ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে স্থানীয়রা অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপিকে ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমান উদ্যোগ হোমনার বিদ্যুৎ সংকট সমাধানের পথে একটি বড় অগ্রগতি। তাদের প্রত্যাশা, পর্যায়ক্রমে উপজেলার পূর্ণ ২২ মেগাওয়াট চাহিদা পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং স্থায়ীভাবে বিদ্যুৎ সমস্যার সমাধান হবে।
হোমনা  পল্লী বিদ্যুৎ সমিতির  ডিজিএম মৃনাল কান্তি চৌধুরী বলেন,  হোমনায় অতিরিক্ত  ৫ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ায়   জনগনের অনেক দুঃখ কষ্ট লাগব হবে এবং  বিদ্যুৎতের চাহিদা অনেকটাই পুূরণ হবে ।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

হোমনায় পুকুর খননের নামে সরকারী খাসজমি থেকে বালু বিক্রির অভিযোগ ! শ্যালো মেশিন জব্দ

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
26 August 2026

ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

সেলিম ভূঁইয়া এমপির প্রচেষ্টায় বিদ্যুৎ সরবরাহে যুক্ত হতে যাচ্ছে আরও ৫ মেগাওয়াট

সর্বশেষ পরিমার্জন : ০২:৩০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬