ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

জামালপুর পৃথক অভিযানে ইয়াবাসহ ৭-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আব্দুল আওয়াল
  • সর্বশেষ পরিমার্জন : ১২:৫৬:২১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ১২১ বার পঠিত
আব্দুল আওয়াল:   গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে পৃথক দুটি সফল মাদকবিরোধী অভিযানে জামালপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি-১ ও ডিবি-২) ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ডিবি-১ জামালপুর সদর থানার কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা উদ্ধারসহ ০৩ জন এবং ডিবি-২ বকশীগঞ্জ থানার ধানুয়া কামালপুর স্থলবন্দরগামী সড়কে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ ০৪ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে জামালপুর জেলার পুলিশ সুপার জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ অভিশাপ।
মাদকের বিস্তার রোধে জামালপুর জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও কঠোরতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
মাদক ব্যবসায়ী কিংবা মাদকের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অপরাধীকে আইনের আওতার বাইরে থাকার সুযোগ দেওয়া হবে না।
মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ জামালপুর গড়ে তুলতে জেলা পুলিশ সর্বদা জনগণের সহযোগিতা কামনা করে। জামালপুর জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বদ্ধপরিকর।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :

সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময়

29 July 2026

পুবালী ব্যাংকের ক্যাশলেস সেবার যাত্রা শুরু

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

জামালপুর পৃথক অভিযানে ইয়াবাসহ ৭-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সর্বশেষ পরিমার্জন : ১২:৫৬:২১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬