আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি : কুমিল্লার হোমনা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে অত্র প্রেসক্লাবের সহ-সভাপতি, শিক্ষাবিদ ও সাংবাদিক অঙ্গনের সুপরিচিত ব্যক্তিত্ব মরহুম অধ্যাপক মো. শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় হোমনা উপজেলা প্রেসক্লাব
কার্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মোর্শেদুল ইসলাম শাজুর সভাপতিত্বে হোমনা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মোর্শিদুল ইসলাম এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কবি দেলোয়ার,সাংবাদিক আবু হানিফ, মকবুল হোসেন, শফিকুল ইসলাম মুন্না, মো. জুয়েল রানা, তপন সরকার, মো. রাসেল, হারুন অর রশিদ, জয়নাল সরকার, মাইনুল ইসলাম মিশুক, রফিকুল ইসলাম, আবু রায়হানসহ হোমনার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
পরে মরহুম অধ্যাপক মো. শাহ আলমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত সবাই তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নাগরিক ডেস্ক রিপোর্ট 



















