ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

কাশ্মীরের প্রধানমন্ত্রী হতে চান নওয়াজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক:   নির্বাচনে জয়ী হলে পাকিস্তানের অংশে থাকা কাশ্মীরের প্রধানমন্ত্রী হতে চান দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফ। তার মতে, এতে তিনি অঞ্চলটির উন্নয়ন কার্যক্রম সরাসরি তদারকি করতে পারবেন।

সম্প্রতি কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে এক নির্বাচনি সমাবেশে দেওয়া বক্তব্যে নওয়াজ শরিফ এসব কথা বলেন।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, ‘কাশ্মীরের গুরুত্ব আমার কাছে পাঞ্জাবের মতো। এটি আমার দ্বিতীয় বাড়ি। আমার পূর্বপুরুষরা কাশ্মীর থেকে এসেছিলেন।’

তিনি আরও বলেন, ‘আমার দল যদি নির্বাচনে জয়ী হয়, তাহলে আমি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে অনুরোধ করব আমাকে কাশ্মীরের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে, যাতে আমি ব্যক্তিগতভাবে এই অঞ্চলের উন্নয়ন তদারকি করতে পারি।’

আগামী ২৭ জুলাই থেকে ১০ আগস্টের মধ্যে পাকিস্তানের অংশে থাকা কাশ্মীরে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে পিএমএল-এনের প্রধান প্রতিদ্বন্দ্বী পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), যদিও কেন্দ্রীয় সরকারে দুই দলই জোটসঙ্গী।

এদিকে নির্বাচনকে ঘিরে কাশ্মীরে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত রয়েছে। মূল্যস্ফীতি, বিদ্যুতের উচ্চ বিল এবং সরকারি সুবিধাভোগীদের বিশেষ সুযোগ-সুবিধার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে জম্মু-কাশ্মীর জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি (জেকেজেএএসি)। আন্দোলন দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থানের কারণে উত্তেজনা আরও বেড়েছে।

এদিকে ভারত বরাবরই দাবি করে আসছে জম্মু-কাশ্মীর ও লাদাখের পুরো অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং পাকিস্তান ওই অঞ্চলের একটি অংশ অবৈধভাবে দখল করে রেখেছে। তাই পিওকে ও গিলগিট-বালতিস্তানে অনুষ্ঠিত নির্বাচন কিংবা সেখানে গঠিত আইনসভাকে ভারত স্বীকৃতি দেয় না।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

সহকারী জজ আদালত সাদুল্লাপুরে ১০-মাস বিচারক নেই: স্থবির ৪ হাজার মামলা

14 September 2026

কুমিল্লায় আইনশৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিয়ে মতবিনিময়

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

কাশ্মীরের প্রধানমন্ত্রী হতে চান নওয়াজ শরিফ

সর্বশেষ পরিমার্জন : ০৩:৩৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬