ঢাকা, বাংলাদেশ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

মানবতা বিরোধী অপরাধে মামলা হচ্ছে মাধবদীর মেয়র মানিকের নামে 

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার : জুলাই গণঅভ্যুত্থানে নরসিংদীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার আসামি হচ্ছেন নরসিংদীর মাধবদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মানিক।
বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রসিকিউশন সূএে জানা যায় , নরসিংদীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত এখনও চলমান। তদন্তে মানিকের সম্পৃক্ততা উঠে এসেছে। বর্তমানে তিনি অন্য মামলায় গ্রেপ্তার থাকায় তার বিরুদ্ধে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন করবে প্রসিকিউশন। আবেদন মঞ্জুর হলে তাকে হাজিরের নির্দেশ দেবেন আদালত।
মানবতাবিরোধী অপরাধের এ মামলায় বর্তমানে তিনজন কারাগারে রয়েছেন। তারা হলেন- সাবেক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী ও রবিউল ইসলাম।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ নরসিংদীতে পুলিশের গুলিতে শহীদ হন দশম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ ভূঁইয়া। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন ছাত্র-জনতা। পরে তার লাশ নিয়ে মিছিল করতে গেলে আবারও গুলি করা হয়। ওই সময় আরও একজন নিহত হন। এছাড়া গণঅভ্যুত্থান চলাকালীন নরসিংদীতে ২০ জনের মতো শহীদ ও বহু মানুষ আহত হন।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৮ জুলাই রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে মানিককে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। তার বিরুদ্ধে চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে দুটি হত্যাসহ আরও মামলা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপন ছিলেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবিতে সুজনের মানববন্ধন

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
26 August 2026

সমর্থকদের রোষানলে আলভারেজ, কাটছে না অস্বস্তি

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

মানবতা বিরোধী অপরাধে মামলা হচ্ছে মাধবদীর মেয়র মানিকের নামে 

সর্বশেষ পরিমার্জন : ০৭:৫৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬