রাজ্জাক বিশ্বাস কুষ্টিয়া : কুষ্টিয়া-২ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য (এমপি) আব্দুল গফুর দলীয় নেতা-কর্মীদের নিয়ে মিরপুর উপজেলার নবনিযুক্ত ইউএনও আফরোজ শাহীন খসরুকে তাঁর কার্যালয়ে গিয়ে ফুল ও উপহার দিয়ে সংবর্ধনা জানিয়েছেন।
‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ (রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম) এবং প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিক কমিটি (সনাক) ও নেটিজেনরা।
তাঁদের মতে, এমপি প্রধান জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও এভাবে দলবল নিয়ে সংবর্ধনা দেওয়ায় প্রশাসনিক নিরপেক্ষতা ও কর্মকর্তার ওপর রাজনৈতিক চাপের বার্তা যায়।
অনেকে একে পারস্পরিক সৌহার্দ্য ও ‘রাজনৈতিক শিষ্টাচার’ হিসেবে দেখছেন, যা স্থানীয় প্রশাসনের কাজের গতি বাড়াবে।
ইউএনও এটিকে সৌজন্য সাক্ষাৎ ও স্থানীয় উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।
ঢাকা
,
বুধবার, ২৯ জুলাই ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
কুষ্টিয়ায় নতুন ইউএনওকে জামায়াত এমপির সংবর্ধনা নিয়ে আলোচনা-সমালোচনা
-
নাগরিক ডেস্ক রিপোর্ট - সর্বশেষ পরিমার্জন : ০২:২২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- ২৫ বার পঠিত
সম্পর্কিত খবর :
জনপ্রিয়




















