স্টাফ রিপোর্টার,কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্ট এলাকায় অজ্ঞাতনামা সন্ত্রাসীদের গুলিতে মোঃ জুবায়ের (৩৪) নামে এক আরসা সদস্য নিহত হয়েছে। নিহত জুবায়ের ওই ক্যাম্পের এইচ/২৯ ব্লকের বাসিন্দা রহমত উল্লাহর ছেলে।এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।১৪ এপিবিএন সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের অধীন রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। জুবায়ের নিজ বসতঘর থেকে মসজিদের দিকে যাওয়ার সময় প্রতিবেশী ইব্রাহিমের ঘরের সামনে পৌঁছালে একদল অজ্ঞাত সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে প্রায় পাঁচ রাউন্ড গুলি করে দ্রুত সটকে পড়ে।পরবর্তীতে স্থানীয় লোকজন তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।পুলিশ জানায়, রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসা ও আরএসও এর অভ্যন্তরীণ বিরোধ ও দ্বন্দ্বে বেশ কিছুদিন ধরেই ক্যাম্প এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। সেই জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনার সাথে জড়িত অজ্ঞাত সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে আইনি ব্যবস্থা এবং বিস্তারিত তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে বলে জানিয়েছেন ১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন।
ঢাকা, বাংলাদেশ
,
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
রোহিঙ্গা ক্যাম্পে জুবায়ের হত্যার ঘটনায় আটক ২
-
শ.ম.গফুর,কক্সবাজার - সর্বশেষ পরিমার্জন : ০১:৫৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- ৪২ বার পঠিত
সম্পর্কিত খবর :
জনপ্রিয়
৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com



















