সুশান্ত মালাকার দুপচাঁচিয়া বগুড়া প্রতিনিধিঃ
বাংলাদেশ প্রেসক্লাব দুপচাঁচিয়া উপজেলা শাখা কমিটির আয়োজনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) ২০২৬ ইং বিকাল ৫ টায় উপজেলার মেইল বাসস্ট্যান্ড এলাকায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি মো. তালাশ তালুকদারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সুশান্ত মালাকার এর সঞ্চালনায় সভায় সাংবাদিকতার গুরুত্ব ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা মাহামুদুর রহমান শিপন, সহ-সভাপতি প্রভাষক মো.শফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক কেয়া রানী সরকার, কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম বাবু, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ জেসমিন আক্তার লতা। এ সময় আরো উপস্থিত ছিলেন, সদস্য গৌতম চন্দ্র বসাক, মো. আজিজুল ইসলামসহ প্রেসক্লাবের সাধারণ সদস্যবৃন্দ। সভায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এবং প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

নাগরিক ডেস্ক রিপোর্ট 

















