ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সৌদি আরবের নাজরান বিমানবন্দরে হুথিদের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক:   সৌদি আরবের দক্ষিণাঞ্চলের নাজরান বিমানবন্দরের একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে সফল ড্রোন হামলা চালানোর দাবি জানিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। গোষ্ঠীটির সামরিক বাহিনীর পক্ষ থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, একটি ড্রোন ব্যবহার করে সৌদি আরবের নাজরান বিমানবন্দরের ওই শত্রুভাবাপন্ন অবস্থানে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হেনে নির্দিষ্ট লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করা হয়েছে।

হুথিরা দাবি করেছে, ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমা লঙ্ঘন করে সৌদি বাহিনী ড্রোন পরিচালনা করার প্রতিবাদেই মূলত এই পাল্টা হামলা চালানো হয়েছে। তবে এই হামলার ফলে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো সুনির্দিষ্ট তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সূত্র: আল-জাজিরা।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

হালুয়াঘাটে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, প্লাবিত পৌর শহর সহ বিভিন্ন এলাকা

05 August 2026

নীলফামারীতে ক্রিকেট প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

সৌদি আরবের নাজরান বিমানবন্দরে হুথিদের ড্রোন হামলা

সর্বশেষ পরিমার্জন : ০৫:১৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬