রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে ১৮০ পুরিয়া (১৮ গ্রাম) হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
৪ আগস্ট ২০২৬ খ্রিঃ তারিখ রাত ৭ টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোছাঃ রিনা খাতুন (৫৪)। তিনি রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার মোঃ কাইয়ুম শেখের স্ত্রী (বর্তমানে উত্তর দৌলতদিয়া বাজার এলাকা সংলগ্ন নান্নু মোল্লার বাড়ির ভাড়াটিয়া)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮০ পুরিয়া অর্থাৎ ১৮ গ্রাম হেরোইন উদ্ধারসহ রিনা খাতুনকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৮(খ) ধারায় একটি মামলা (মামলা নম্বর-৪, তারিখ: ০৪/০৮/২০২৬) রুজু করা হয়েছে।
জানা গেছে, আসামি মোছাঃ রিনা খাতুন দীর্ঘদিন ধরে দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। ইতিপূর্বে মাদকদ্রব্যসহ তাকে একাধিকবার গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছিল। বর্তমানে তার বিরুদ্ধে ৮টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

রাজু আহমেদ, রাজবাড়ী 



















