ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিস্ফোরক মামলার আসামিসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ৩ আগস্ট রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
থানা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিস্ফোরক মামলার আসামি ও চামরুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রাণ ও কৃষি বিষয়ক সম্পাদক কোলগ্রামের মৃত আশরাফ আলীর ছেলে ফরিদ উদ্দিনকে (৪২) কে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ডাকাহার মাসিন্দা গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে মমিনুল ইসলাম (২৮) কে আটক করা হয়। একই অভিযানে পশ্চিম সুখানগাড়ী এলাকা থেকে নাসির উদ্দিন শাহের ছেলে ফিরোজ আহমেদ (২৮), মৃত ইসমাইল হোসেনের ছেলে মিল্টন (৩২) ও লিটন (৩০) কে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। অন্যদিকে গোবিন্দপুর ইউনিয়নের পাঁচখুপি এলাকা থেকে ১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুল আলীমের ছেলে মহান আকন্দকে(৩০) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারী পরোয়ানামূলে ভাটাহার গ্রামের মৃত কফিল মেধার ছেলে বুলু প্রামাণিক, সঞ্জয়পুর মহল্লার কছির উদ্দিনের ছেলে চানু মিয়া, ধাপহাট এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে কাদের মিয়া,ধোকরকলার মৃত আমজাদ হোসেনের ছেলে মিলন প্রামাণিক, মন্ডপাড়া মহল্লার আব্দুস সামাদের ছেলে মাজাহারুল, সরদারপাড়া মহল্লার জয়লালের ছেলে মিন্টু, হাজিগাড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আমিনুর, তালুচ পশ্চিমপাড়া এলাকার বিনছের আলীর ছেলে নাজিম উদ্দিন হিরু, তালুচ ফকিরপাড়া এলাকার মৃত আফতাবের ছেলে আরিফুল ইসলাম, জয়পুরপাড়া মহল্লার মৃত মজিবর রহমানের ছেলে মহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তারকৃত সকল আসামিদের ৪ আগস্ট মঙ্গলবার বগুড়ার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

হোমনায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

21 September 2026

সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

সর্বশেষ পরিমার্জন : ১১:০০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬