ঢাকা, বাংলাদেশ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

‎নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগে পদার্পণ

মোমিন ইসলাম,নজরুল বিশ্ববিদ্যালয়:   ‎‘ঐক্য, নিষ্ঠা ও সৃজনশীলতা’ এই রূপকল্প সামনে রেখে আনন্দ র‍্যালি, বৃক্ষরোপণ, ক্যালেন্ডার-ডায়েরি উন্মোচন এবং সেমিনারের মধ্য দিয়ে ১২ বছরে পদার্পণ উদযাপন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাকানইবিসাস)। ‎
সোমবার (১০ আগস্ট) প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত এই প্রতিষ্ঠাবার্ষিকী সেমিনারে সাংবাদিক সমিতির সভাপতি মোছা. জান্নাতী বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ সাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন ‘দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস’- এর হেড অব অনলাইন এন্ড মাল্টিমিডিয়া এবং সার্ক জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক শিয়াবুর রহমান (শিহাব) এবং আল জাজিরার সাংবাদিক মওদুদ আহমেদ সুজন।
প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত এই প্রতিষ্ঠাবার্ষিকী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “সাংবাদিকরা আমার বিশ্ববিদ্যালয়ের অহংকার ও অ্যাম্বাসেডর, তারা সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে। বস্তুনিষ্ঠ সত্য প্রকাশ করা যেমন সাংবাদিকদের অধিকার, তেমনি প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষা করাও আমাদের সবার দায়িত্ব।” ‎
সাংবাদিকতার নীতি ও দায়িত্বশীলতার প্রতি গুরুত্বারোপ করে উপাচার্য আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের অর্জিত সাফল্যগুলো সাংবাদিকরাই মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেন। তাই চাটুকারিতা নয়, বরং সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আদর্শ মেনে চলতে হবে। এই মহান পেশাকে কলুষিত না করে সত্য ও সততার সাথে কাজ করলে ব্যক্তিগত ও জাতীয় জীবনে তা সম্মানের আসনে অধিষ্ঠিত করবে।” ‎ ‎
সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. সাখাওয়াত হোসেন সরকার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান এবং ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল।‎এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে বর্ণাঢ্য র‍্যালি, চত্বরে বৃক্ষরোপণ এবং কেক কাটার মাধ্যমে এক যুগ পদার্পণের দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। পরে নতুন বছরের ক্যালেন্ডার ও ডায়েরি উন্মোচন এবং সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে উদযাপনের সমাপ্তি ঘটে।

Share this news as a Photo Card

জনপ্রিয়

মুক্তিযোদ্ধার সম্পত্তি নিয়ে বিরোধ : ফেসবুকে গালাগাল, প্রাণনাশের হুমকির অভিযোগ

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
24 August 2026

দেশের অধিকাংশ ড্রাইভার ফিটনেসবিহীন, তারা হেলপার থেকে ড্রাইভার হয়েছে: সড়কমন্ত্রী

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

‎নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগে পদার্পণ

সর্বশেষ পরিমার্জন : ১০:৫৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬