ঢাকা, বাংলাদেশ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে বিএনসিসির বৃক্ষরোপণ কর্মসূচি

  • পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন : ১১:১৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ২৭ বার পঠিত

পিরোজপুর অফিস:   পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসকে প্লাস্টিকমুক্ত, সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পজেটিভ পিরোজপুর এর সভাপতি সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমানসহ কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক ও বিএনসিসির সদস্যরা।

কর্মসূচির উদ্বোধনকালে অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রা পূরণের অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসে পর্যায়ক্রমে বনজ, ফলজ ও ঔষধি গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হবে। একই সঙ্গে ক্যাম্পাসকে প্লাস্টিকমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আয়োজকরা জানান, শুধু বৃক্ষরোপণ নয়, রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে কলেজ ক্যাম্পাসকে একটি সবুজ ও নান্দনিক শিক্ষাঙ্গন হিসেবে গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য। বিএনসিসি পিরোজপুরের প্লাটুন কমান্ডার মো. শহিদুল ইসলামের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে শিক্ষক, বিএনসিসি ক্যাডেট ও সংশ্লিষ্টরা অংশ নেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

উদ্যোক্তা তৈরির পরিবেশই আরও শক্তিশালী করবে দেশের বাণিজ্য ও অর্থনীতি

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
25 August 2026

বুড়িচং প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি খোরশেদ, সম্পাদক জহিরুল, সাংগঠনিক সম্পাদক জাকির

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে বিএনসিসির বৃক্ষরোপণ কর্মসূচি

সর্বশেষ পরিমার্জন : ১১:১৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬