ঢাকা, বাংলাদেশ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

এসএসসির ফলে শতভাগ পাসের চমক দেখাল আইডিয়াল ইনস্টিটিউট

শহীদুল ইসলাম সোহাগ,শরনখোলা (বাগেরহাট):   দেশব্যাপী এসএসসি ও সমমানের পরীক্ষায় গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হারের খণ্ডিত চিত্রের মাঝেই বাগেরহাটের শরণখোলা উপজেলায় অনন্য সাফল্য অর্জন করে চমক সৃষ্টি করেছে সদ্য প্রতিষ্ঠিত ‘আইডিয়াল ইনস্টিটিউট’।
এ বছর প্রতিষ্ঠানটি থেকে ২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসের গৌরব অর্জন করেছে, যার মধ্যে ৭ জন গোল্ডেন এ+ সহ মোট ১০ জন জিপিএ-৫, ১০ জন ‘এ’ গ্রেড এবং ৮ জন ‘এ-মাইনাস’ পেয়েছে; প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যুগ্ম সচিব ড. কে এম মামুন উজ্জামানসহ শিক্ষক ও অভিভাবকদের নিবিড় পরিচর্যাকেই এই অভাবনীয় প্রাপ্তির কারণ হিসেবে উল্লেখ করেছে গোল্ডেন এ+ পাওয়া শিক্ষার্থী রাইয়ান জমাদ্দার ও সাবিহা ইয়াসমিন।
তবে আইডিয়াল ইনস্টিটিউটের এই অভূতপূর্ব সাফল্যের উল্টো পিঠে উপজেলার শীর্ষ ও ঐতিহ্যবাহী রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলে দেখা গেছে চরম বিপর্যয়—১৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০ জনই অকৃতকার্য হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবক ও স্থানীয় সচেতন মহল, যার পেছনে শিক্ষকদের শ্রেণিকক্ষে অবহেলা ও দায়িত্বহীনতাকে দায়ী করেছেন সাংবাদিক আছাদ তালুকদার ও সাবেক ছাত্রনেতা মামুন গাজী।
অন্যদিকে উপজেলার তাফালবাড়ি স্কুল অ্যান্ড কলেজে ৪৫ জনের মধ্যে মাত্র ১৪ জন পাস করলেও নাহিদ ইসলাম নামে এক শিক্ষার্থী গোল্ডেন এ+ অর্জন করেছে এবং শরণখোলা মহিলা দাখিল মাদ্রাসায় পাসের হার দাঁড়িয়েছে ৫৮.৩৩ শতাংশে; সামগ্রিকভাবে আইডিয়াল ইনস্টিটিউটের শতভাগ পাসের উজ্জ্বল দৃষ্টান্তের পাশে অন্যান্য প্রতিষ্ঠানের এমন নাজুক পরিস্থিতিতে চরম অসন্তোষ প্রকাশ করে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন ও দায়ী শিক্ষকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থার দাবি জানিয়েছে ক্ষুব্ধ অভিভাবকরা।

Share this news as a Photo Card

জনপ্রিয়

মুক্তিযোদ্ধার সম্পত্তি নিয়ে বিরোধ : ফেসবুকে গালাগাল, প্রাণনাশের হুমকির অভিযোগ

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
24 August 2026

দেশের অধিকাংশ ড্রাইভার ফিটনেসবিহীন, তারা হেলপার থেকে ড্রাইভার হয়েছে: সড়কমন্ত্রী

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

এসএসসির ফলে শতভাগ পাসের চমক দেখাল আইডিয়াল ইনস্টিটিউট

সর্বশেষ পরিমার্জন : ০৫:৪৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬