ঢাকা, বাংলাদেশ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

পিরোজপুরে মাদকপ্রবণ এলাকায় মাদকবিরোধী সমাবেশ

  • পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন : ১২:০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৩৭ বার পঠিত

পিরোজপুর অফিস:   মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের মুলগ্রাম বাজারে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেল ৪টায় জেলা প্রশাসনের সহযোগিতায় এবং মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ এর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, অভিভাবক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ।

প্রধান আলোচক ছিলেন মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ এর আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী। ৫ নম্বর টোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মাইনুল ইসলাম দুলালের সভাপতিত্বে এবং পজিটিভ পিরোজপুর এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সাংবাদিক জুবায়ের আল মামুনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা বাপ্পন সেন, দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান, সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ পিরোজপুরের সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমান, টোনা ইউনিয়ন বিএনপির সভাপতি কবির হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, মাদকাসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তারা বলেন, সন্তানদের চলাফেরা ও বন্ধুবান্ধবের বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। একই সঙ্গে তরুণদের খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদক নির্মূলে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।

সমাবেশের শেষে উপস্থিত সবাই মাদক থেকে দূরে থাকা এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

উদ্যোক্তা তৈরির পরিবেশই আরও শক্তিশালী করবে দেশের বাণিজ্য ও অর্থনীতি

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
25 August 2026

বুড়িচং প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি খোরশেদ, সম্পাদক জহিরুল, সাংগঠনিক সম্পাদক জাকির

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

পিরোজপুরে মাদকপ্রবণ এলাকায় মাদকবিরোধী সমাবেশ

সর্বশেষ পরিমার্জন : ১২:০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬