ঢাকা, বাংলাদেশ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

বাঘার রুস্তমপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও ধূমপান রোধে কঠোর হওয়ার আহ্বান

oplus_0

রবিউল ইসলাম : শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, ধূমপানসহ অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে রাজশাহীর বাঘা উপজেলার রুস্তমপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও নবগঠিত পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আলতাফ হোসেন এবং গীতা পাঠ করেন প্রবীণ শিক্ষক আন্না রাণী।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আড়ানী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং বিদ্যালয় পরিচালনা কমিটির নবাগত সভাপতি মোশাররফ হোসেন লিটন। সভায় প্রধান অতিথি ছিলেন, আড়ানী পৌর বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আড়ানী ফুলমননেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, রুস্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, বিদ্যালয়ের অভিভাবক সদস্য আরসাদ আলী, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জিন্নাহ আলী, রুস্তমপুর বাজার কমিটির সভাপতি হাবিবুর রহমান, রেজাউল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এবং সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন প্রমুখ। এ ছাড়াও বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যান্য সদস্য, শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মোশাররফ হোসেন লিটন বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ নিয়মিত স্কুলে আসে না। কেউ কেউ শিক্ষকদের চোখ ফাঁকি দিয়ে বিদ্যালয় থেকে বেরিয়ে যায়। বিষয়টি শিক্ষার পরিবেশের জন্য উদ্বেগজনক। তিনি আরও বলেন, অষ্টম, নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীর ধূমপানে জড়িয়ে পড়ার বিষয়টিও অত্যন্ত দুঃখজনক। শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের শৃঙ্খলা ফিরিয়ে আনতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রয়োজনে শিক্ষার্থীদের শাসনের মাধ্যমে তাদের সঠিক পথে রাখার ব্যবস্থা নিতে শিক্ষকদের প্রতি আমার আহ্বান।

সভায় বক্তারা বলেন, শুধু বিদ্যালয়ের শিক্ষক নয়, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ এবং নৈতিক চরিত্র গঠনে অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ অনুসন্ধান, শিক্ষার্থীদের নিয়মিত তদারকি এবং মাদক ও ধূমপান থেকে তাদের দূরে রাখতে পরিবার, শিক্ষক ও পরিচালনা কমিটিকে একযোগে কাজ করতে হবে।

বক্তারা রুস্তমপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানো এবং ভালো ফলাফল নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির নবাগত সভাপতি ও সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

মুক্তিযোদ্ধার সম্পত্তি নিয়ে বিরোধ : ফেসবুকে গালাগাল, প্রাণনাশের হুমকির অভিযোগ

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
24 August 2026

দেশের অধিকাংশ ড্রাইভার ফিটনেসবিহীন, তারা হেলপার থেকে ড্রাইভার হয়েছে: সড়কমন্ত্রী

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

বাঘার রুস্তমপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও ধূমপান রোধে কঠোর হওয়ার আহ্বান

সর্বশেষ পরিমার্জন : ০৬:৫০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬